আদানির শেল কোম্পানিতে বিনিয়োগ করা ২০ হাজার কোটির মালিক কে, প্রশ্ন রাহুলের

আদানির সেল কোম্পানিতে বিনিয়োগ করা ২০ হাজার কোটির মালিক কে, তা নিয়ে ফের প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল যখন নয়াদিল্লিতে কংগ্রেস সদর দফতরে হাঁটছিলেন তাঁকে প্রশ্ন করা হয়েছিল, আপনি সবসময় বিজেপিকেই প্রশ্ন করেন কেন? তা শুনে রাহুল সেই একই প্রশ্নের অবতারণা করেন।

রাহুল বলেন, এটা খুবই সাধারণ একটি ব্যাপার যে, আদানিজির সেল কোম্পানিতে ২০ হাজার কোটি টাকার মালিক কে? এটা কি বেনামি? না কে এর মালিক, সেই প্রশ্নটা স্বাভাবিকভাবেই মনে আসছে। বিজেপি তার বিরুদ্ধে যে সব অভিযোগ তুলছে, তাতে কান দিয়েই বলে চলেন রাহুল।

রাহুল গান্ধী আদানি বিনিয়োগ ইস্যুতে

প্রাক্তন কংগ্রেস সভাপতিকে নয়াদিল্লিতে কংগ্রেস সদর দফতরে বিজেপির অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি সুরাতের আদালতে আপিল করতে বিপুল সংখ্যক দলীয় নেতা ও কর্মীদের নিয়ে গিয়েছিলেন। আসলে তিনি বিচার বিভাগকে চাপ দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ বিজেপির।

সোমবার মানহানির মামলায় তার দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে তিনি এই আবেদন করেন। তবে বিজেপির ওই প্রশ্নের তিনি জবাব দেননি। পাল্টা প্রশ্ন ছুড়েছেন আদানির সেল কোম্পানির ২০ হাজার কোটি টাকার মালিক কে? রাহুল যাবতীয় প্রশ্নের একটাই জবাব দিয়েছেন, তাও প্রশ্নের মাধ্যমেই!

পরে তিনি টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নীরবতানিয়ে প্রশ্ন তোলেন এবং জিজ্ঞাসা করেন কেন, তিনি ভয় পাচ্ছেন। রাহুলের এই টুইট বার্তার জবাবে তাঁকে লক্ষ্য করে বিজেপি বলেছে, "দেশের অনগ্রসর শ্রেণি এবং মিডিয়াকে অপমান করা রাহুল গান্ধীর স্বভাব।" তাঁকে 'অহংকারী যুবরাজ' বলে কটাক্ষ করে বিজেপি।

রাহুল গান্ধী আবারও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আক্রমণ করেছেন। দেশের অনগ্রসর শ্রেণি এবং মিডিয়াকে অপমান করা রাহুল গান্ধীর স্বভাব বলে জানিয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র এবং রাজ্যসভার সদস্য অনিল বালুনি। তিনি টুইট করেছেন, "দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ঘন ঘন আক্রমণ করার সাহস নিয়ে তিনি তার দাদির পদাঙ্ক অনুসরণ করছেন।"

বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, "রাহুল একজন অহংকারী যুবরাজ।" সম্প্রতি এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে জনাব গান্ধী সেই মোদী উপাধি নিয়ে ওবিসিদের অপমান করেছেন। বিজেপির অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করার পরে তাঁকে ফের সমালোচনার মুখে পড়তে হয়েছে।

আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করচে কেন্দ্রীয় নির্বাচন কমিটির সভায় যোগ দিতে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদর দফতরে আসার সময় রাহুল গান্ধী এই মন্তব্য করেন। ২২৪ আসনের কংগ্রেস ইতিমধ্যে ১২৪ আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছিল এবং বাকিগুলি মঙ্গলবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+