Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সংসদে ছাড়পত্র পেতেই বিস্ফোরক রাহুল, ‘গ্রাম ও রাজ্যবিরোধী' বলে জি রাম জি বিলের কড়া সমালোচনা

সংসদে বিরোধীদের প্রবল প্রতিবাদের মধ্যেই পাশ হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড মিশন (রুরাল) বা 'জি রাম জি' বিল। আর সেই বিলকে ঘিরেই মোদী সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণে নামলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর কড়া অভিযোগ এই আইন "গ্রামবিরোধী" ও "রাজ্যবিরোধী", ও এর মাধ্যমে এমজিএনআরইজিএ এর মূল দর্শনকেই ধ্বংস করা হয়েছে।

রাহুলের দাবি, ইউপিএ আমলে চালু হওয়া মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প (এমজিএনআরইজিএ) এর জায়গায় যে নতুন বিল আনা হয়েছে, তা কোনও সংস্কার নয়, বরং অধিকারভিত্তিক কর্মসংস্থানের ধারণাকে ভেঙে ফেলার চেষ্টা। সংসদে বিলটি পাশ করানোর আগে স্থায়ী কমিটিতে পাঠানোর বিরোধীদের দাবি উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

কংগ্রেস সাংসদের কথায়, "কোটি কোটি গ্রামীণ শ্রমিকের জীবনের সঙ্গে যুক্ত এমন একটি গুরুত্বপূর্ণ আইন কোনওরকম গভীর পর্যালোচনা, বিশেষজ্ঞ মতামত বা জনশুনানি ছাড়াই সংসদে ঠেলে পাশ করানো হয়েছে। গ্রামীণ সমাজের সঙ্গে রাষ্ট্রের যে সামাজিক চুক্তি, এই বিল তা নতুন করে লিখে দিচ্ছে।"

মোদী সরকারকে নিশানা করে রাহুল আরও বলেন, নতুন প্রস্তাবিত আইন দিল্লী কেন্দ্রিক নিয়ন্ত্রণ বাড়িয়ে রাজ্যগুলির ক্ষমতা খর্ব করছে। তাঁর অভিযোগ, কাজের অধিকারকে সীমাবদ্ধ করে 'রেশনভিত্তিক' প্রকল্পে পরিণত করা হচ্ছে জি রাম জি কে, যার ফলে গ্রামীণ মানুষের দর কষাকষির ক্ষমতা ভেঙে পড়বে।

রাহুলের দাবি,
এমজিএনআরইজিএ এর ফলে গ্রামে মজুরি বেড়েছে, কাজের পরিবেশের উন্নতি হয়েছে, কমেছে শোষণ ও বাধ্যতামূলক পরিযান। সেই শক্তিকেই দুর্বল করাই সরকারের লক্ষ্য। বিশেষ করে দলিত, আদিবাসী, অন্যান্য অনগ্রসর শ্রেণি ও ভূমিহীন শ্রমিকদের উপর এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

করোনাকালে এমজিএনআরইজিএ কীভাবে কোটি কোটি মানুষকে অনাহার ও ঋণের কবল থেকে রক্ষা করেছিল, সে কথাও স্মরণ করান কংগ্রেস নেতা। তাঁর বক্তব্য, কর্মসংস্থান প্রকল্পে কাটছাঁটের প্রথম ধাক্কা সবসময় পড়ে সমাজের সবচেয়ে দুর্বল অংশের উপর নারী, দলিত, আদিবাসী ও দরিদ্র ওবিসি পরিবারগুলির উপর।

শেষ পর্যন্ত সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন রাহুল গান্ধী। তিনি বলেন, "এমজিএনআরইজিএ বিশ্বের অন্যতম সফল দারিদ্র্য বিমোচন ও ক্ষমতায়ন কর্মসূচি। গ্রামীণ গরিবদের শেষ রক্ষাকবচ আমরা ধ্বংস হতে দেব না। শ্রমিক, পঞ্চায়েত ও রাজ্যগুলিকে সঙ্গে নিয়ে এই আইন প্রত্যাহারের জন্য দেশজুড়ে আন্দোলন গড়ে তোলা হবে।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+