আসন্ন নির্বাচনে ফোকাস কংগ্রেসের, পূর্ণাঙ্গ অধিবেশনে রোডম্যাপ তৈরি করবেন রাহুল-সোনিয়া

এআইসিসি প্রতিনিধিরা নীতি ও নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবেন। রোডম্যাপ তৈরি হবে আসন্ন নির্বাচনের।

২০২৪-এর লোকসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। তারপর ২০২৩-এ রয়েছে মোট ৯টি রাজ্যের ভোট। ফলে আসন্ন নির্বাচনগুলিকে পাখির চোখ করেই কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু হয়েছে। নীতি নির্ধারিত কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দিচ্ছেন রাহুল ও সোনিয়া গান্ধীও।

সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী পূর্ণাঙ্গ অধিবেশনে

সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী পূর্ণাঙ্গ অধিবেশনে

কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দিতে ইতিমধ্যে ছত্তিশগড়ের রায়পুরে পৌঁছে গিয়েছেন রাহুল ও সোনিয়া গান্ধী। ২৪ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ৮৫ তম পূ্র্ণাঙ্গ অধিবেশন। সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য মনোনীত করার পরই এই বৈঠকে অংশ নিচ্ছেন।

৪৫টিরও বেশি কমিটিকে নিয়ে বৈঠকে কংগ্রেস

৪৫টিরও বেশি কমিটিকে নিয়ে বৈঠকে কংগ্রেস

ইতিমধ্যে প্রথম দিনের বৈঠক শুরু হয়েছে। সমস্ত সদস্য সর্বসম্মতভাবে সিদধান্ত নিয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সদস্যদের মনোনীত করার অধিকারী পার্টির সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে দেওয়া হবে। ৪৫টিরও বেশি কমিটির সদস্যরা কংগ্রেসের সংবিধানের প্রস্তাবিত সংশোধনী-সহ একাধিক বিষয়ে আলোচনা করেছেন।

বৈঠকে ১৬টি অনুচ্ছেদ ও ৩২টি বিধি সংশোধনের প্রস্তাব

বৈঠকে ১৬টি অনুচ্ছেদ ও ৩২টি বিধি সংশোধনের প্রস্তাব

এই বৈঠকে ১৬টি অনুচ্ছেদ ও ৩২টি বিধি সংশোধনের প্রস্তাব করা হয়েছিল, যার মধ্যে সংরক্ষণ এবং মহিলাদের ক্ষমতায়ন এবং দলের মধ্যে অংশগ্রহণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এই বিধানগুলি শুক্রবার সন্ধ্যায় কমিটির সদস্যরা আলোচনা করে অনুমোদন দেবেন। তারপর সেগুলি পূর্ণাঙ্গ অধিবেশনে আলোচনা হবে।

মা সোনিয়া গান্ধীকে নিয়ে রায়পুরে রাহুল গান্ধী

মা সোনিয়া গান্ধীকে নিয়ে রায়পুরে রাহুল গান্ধী

রাহুল গান্ধী ২৪ ফেব্রুয়ারি স্টিয়ারিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন না। তাঁর মা সোনিয়া গান্ধী ও বোন প্রিয়াঙ্কা গান্ধীও ছিলেন না এই বৈঠকে। রাহুল গান্ধী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দিতে মা সোনিয়া গান্ধীকে নিয়ে রায়পুরে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন। তাই তিনি যোগ দিতে পারেননি স্টিয়ারিং কমিটির বৈঠকে।

কংগ্রেস ওয়ার্কিং কমিটির নির্বাচনের পক্ষে সওয়াল

কংগ্রেস ওয়ার্কিং কমিটির নির্বাচনের পক্ষে সওয়াল

দলের শীর্ষ নেতৃত্ব কংগ্রেস ওয়ার্কিং কমিটির নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য রুদ্ধদ্বার বৈঠক করে। পূর্ণাঙ্গ অধিবেশনের আগে এই বিষয়ক আলোচনা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এআইসিসি নেতারা কংগ্রেস ওয়ার্কিং কমিটির নির্বাচনের পক্ষে সওয়াল করেন। এই বিষয়ে শীর্ষ নেতৃত্বের সম্মতি রয়েছে বলে সূত্রের খবর।

নীতি ও নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা কংগ্রেসের

নীতি ও নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা কংগ্রেসের

কংগ্রেসের এই ৮৫তম পূর্ণাঙ্গ অধিবেশনের ফোকাস হল ২০২৩ সালে রাজ্য বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচন। এই নির্বাচনগুলির জন্য রোডম্যাপ তৈরি করাই লক্ষ্য কংগ্রেসের। প্রায় ১৮০০ জন নির্বাচিত এআইসিসি প্রতিনিধিরা নীতি ও নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করতে এই পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবেন। ৯ হাজার জনেরও বেশি প্রদেশ কংগ্রেস কমিটির প্রতিনিধি ছাড়াও তিন হাজারেরও বেশি কো-অপ্টেড প্রতিনিধিরাও অংশ নেবেন এই বৈঠকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+