জিয়া খান মামলা : রাবিয়া মানসিক ভারসাম্য হারিয়েছেন, বললেন আদিত্য পাঞ্চালি

শনিবার ফের বম্বে হাই কোর্টে রাবিয়া খান অভিযোগ তোলেন জিয়া আত্মহত্যা করেনি তাঁকে খুন করা হয়েছে। বিশেষ তদন্তকারী দল বা সিট-এর হস্তক্ষেপ দাবি করেন রাবিয়া।
রাবিয়ার আইনজীবী জানিয়েছেন, তাঁরা সাক্ষীর যে কথপোকথন রেকর্ড করেছেন তা পুলিশের রেকর্ড করা কথপোকথনের চেয়ে আলাদা। গত চার মাস ধরে এই মামলার সুরাহা করতে ব্যক্তিগতভাবেই তদন্ত ও স্টিং অপারেশন চালাচ্ছিলেন তারা। আর এই তদন্তে যা যা তথ্য প্রমাণ মিলেছে তা সবকিছুই জিয়ার খুনের দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে জানিয়েছেন রাবিয়ার আইনজীবী দীনেশ তিওয়ারি।
জিয়া খান মামলায় স্টিংঅপারেশন চালিয়েছেন রাবিয়া,তাঁর দাবি,ইঙ্গিত জিয়া খানের খুনেরই
দীনেশবাবু বলেন, জিয়ার শরীরে অনেক ক্ষতচিহ্ন রয়েছে, যা প্রমাণ করে এটা আত্মহত্যা নয়। যদিও এই ক্ষতচিহ্নের কোনও যুক্তিও দিতে পারেননি কেউ। রাবিয়ার এহেন অভিযোগে যার পর নাই চটেছেন আদিত্য পাঞ্চালি।
আদিত্য জানিয়েছেন, উনি (রাবিয়া) চেষ্টা করে চলেছেন আমার পরিবাররে বিপদে ফেলার তবু আমি বলব, ওর জন্য খারাপ লাগছে। আমার মনে হয় ওঁর একজন মনোরোগ বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত। আদিত্যর অনুমান অন্য কারোর কথায় তাঁর ছেলে সুরজ পাঞ্চালির বিরুদ্ধে এই মামলাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছেন কোনও কারণ ছাড়াই।
আদিত্য আরও বলেন, আমার ছেলের একমাত্র অপরাধ ও একজন অস্থির মানসিকতার মেয়ের প্রেমে পড়েছিল। তারই খেসারত দিতে হচ্ছে সুরজকে। মনে মনে রাবিয়া জানানে আমার ছেলে নির্দোষ, কিন্তু শুধুমাত্র মেয়ের মৃত্যুর ক্ষতিপূরণবাবদ টাকা নেওয়ার জন্য রাবিয়া বিষয়টিকে এতদূর এগিয়ে নিয়ে গিয়েছে। উনি নিজের মানসিক ভারসাম্য হারিয়েছেন।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications