Punjab election 2022: ভোটের মুখে দলের বিরুদ্ধে মুখ খুললেন কংগ্রেস নেতা সুনীল জখহর

Punjab election 2022: ভোটের মুখে দলের বিরুদ্ধে মুখ খুললেন কংগ্রেস নেতা সুনীল জখহর

ভোট যত এগিয়ে আসতে তত পাঞ্জাব কংগ্রেসে অন্তর্দ্বন্দ্ব তত বাড়ছে। এবার প্রকাশ্যে মুখ খুললেন সুনীল জাখহর। তিনি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তাঁকে বাছা হয়নি তাতে তিনি দুঃখিত নন তবে তিনি তাঁকে যে কারণে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে তাতে আপত্তি রয়েছে। তিনি অভিযোগ করেছেন হিন্দু হওয়ার কারণে তাঁকে মুখ্যমন্ত্রী পদের দৌড় থেকে বাদ দেওয়া হয়েছে।

Punjab election 2022: ভোটের মুখে দলের বিরুদ্ধে মুখ খুললেন কংগ্রেস নেতা সুনীল জখহর

পাঞ্জাব কংগ্রেসে অন্তর্দ্বন্দ্ব েযন থামছেই না। ভোটের দিন ঘোষণার আগে থেকেই শুরু হয়েছিল দ্বন্দ্ব। অমরিন্দর সিংেয়র পদত্যাগ থেকে শুরু করে সিধুকে পাঞ্জাব কংগ্রেসের প্রধান করা। দিনের পরদিন দ্বন্দ্বে জড়িয়েছে পাঞ্জাব কংগ্রেস। অমরিন্দর সিংকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে চান্নিকে বসানো হয় মুখ্যমন্ত্রী পদে। তারপরেই অমরিন্দর সিং কংগ্রেস থেকে বেরিয়ে আসেন। এবং নিজের আলাদা দল ঘোষণা করেন। অমরিন্দর সিংয়ের দল ভোটে এবার বিজেপিকে সমর্থনের কথা বলেছেন। তিনি আগেই বিজেপিকে শর্ত দিয়েছিলেন কৃষি আইন বাতিল হলে তবেই তিনি সমর্থন জানাবেন বিজেপিকে। মোদী সরকার কৃষি আইন বাতিল করার পরেই তাতে সমর্থন জানিয়েছেন।

কাজেই কংগ্রেেসর একটা বড় অংশের ভোট বিজেপির দিকে চলে যাবে তাতে কোনও সন্দেহ নেই। এদিকে আবার টিকিট বণ্টন নিয়েও কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে অসন্তোষ। সোনু সুদের বোনকে টিকিট দেওয়ায় বিদ্রোহী হয়ে উঠেছেন কংগ্রেস নেতারা। অনেকেই কংগ্রেস থেকে বেরিয়েএসেছেন। এদিকে আবার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে চান্নিকে নির্বাচন করায় প্রকাশ্যে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, সুনীল জাখহর। চান্নির সঙ্গে মুখ্যমন্ত্রী পদপার্থীর দৌড়ে তিনিও ছিলেন। কিন্তু দিল্লিতে হাইকমান্ডের আলোচনায় চান্নির সমর্থনেই বেশি ভোট পড়ে। যাঁরা চান্নিেক সমর্থন জানিয়েছেন তাঁরা যুক্তি দিয়েছিলেন চান্নি শিখদের মুখ সেকারণে তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হোক।

তাতেই প্রবল আপত্তি জাখহরের, কেবল মাত্র হিন্দু বলেই তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর দৌড় থেকে সরানো হয়েছে। আমি পাঞ্জাবি হিন্দু বলেই আমাকে প্রার্থী হিসেবে চিহ্নিত করা হয়নি। তাতে পাঞ্জাবি হিন্দুদের অবজ্ঞা করা হয়েছে বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। চান্নিকেই যে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে চূড়ান্ত করা হবে তার ইঙ্গিত দিয়ে দিয়েছেন জাখহর। ভোটের মাত্র কয়েকদিন আগে প্রকাশ্যে দলের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য দলের নেতার অস্বস্তি বাড়িয়েছে কংগ্রেস শিবিরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+