Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Priyanka Gandhi: মোদীর ভাষণ 'বোরিং', অঙ্কের এক্সট্রা ক্লাসের মতো! তীব্র কটাক্ষ প্রিয়ঙ্কা গান্ধীর

Priyanka Gandhi: ভারতীয় সংবিধানের ৭৫ তম পূর্তি উদযাপনে সংসদে বক্তব্য থেকে কংগ্রেসকে (Congress) একের পর এক নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। পাল্টা মোদীকে কটাক্ষ কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধীর। মোদীর ভাষণে নতুন কিছু নেই বলে মন্তব্য প্রিয়ঙ্কার। সংসদে মোদীর বক্তব্য আসলে অন্তঃসারশূন্য বলে দাবি কংগ্রেস নেত্রীর।

রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কংগ্রেস জমানায় সংবিধানে (Constitution) নানা সংশোধন এনে মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা হয়েছিল বলে সংসদে এদিন দাবি করেন মোদী। কিন্তু প্রধানমন্ত্রী কথা বলার সময় সকলে ক্লান্ত বোধ করছিলেন বলে দাবি প্রিয়ঙ্কার। স্কুলে গণিতের ডবল ক্লাসে জোর করে বসে থাকার মতো সবাই বসেছিলেন বলে তীব্র কটাক্ষ প্রিয়ঙ্কা গান্ধীর।

PRIYANKA

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন মোদী। পাল্টা তোপ দেগেছেন প্রিয়ঙ্কাও। মোদী সরকার দুর্নীতি বিরোধী (Anti Corruption) হলে কেন আদানি ইস্যুতে (Adani Issue) আলোচনা করতে চাইছে না, সেই প্রশ্ন তোলেন প্রিয়ঙ্কা।

এদিন সংবাদমাধ্যমকে প্রিয়ঙ্কা বলেন, "প্রধানমন্ত্রীর বক্তব্যে নতুন কিচ্ছু ছিল না। আমাদের ক্লান্ত করে দিয়েছেন উনি। ওনার ভাষণ শুনে প্রায় দশক আগে ফিরে গিয়েছিলাম। মনে হচ্ছিল স্কুলে অঙ্কের ডবল ক্লাস করছিলাম।"

মোদীর ভাষণের সময় খোদ বিজেপির সাংসদরাই মনোযোগী ছিলেন না বলেও দাবি প্রিয়ঙ্কার। তিনি বলেন, "জেপি নাড্ডাজি তো হাতে হাত ঘষছিলেন। মোদীজি তাকানোর পর নাড্ডা এমন ভাব করলেন যেন তিনি মন দিয়ে ভাষণ শুনছেন। অমিত শাহ মাথায় হাত দিয়ে বসেছিলেন। পীয়ূষ গোয়ল তো কার্যত ঘুমিয়েই পড়েছিলেন। আমার জন্য এটা একপ্রকার নতুন অভিজ্ঞতাই ছিল। ভেবেছিলাম প্রধানমন্ত্রী মনোগ্রাহী কিছু বলবেন।"

এদিন সংসদে বক্তব্যে মোদী বলেন, কংগ্রেস সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে। সংবিধানের রক্তের স্বাদ নিয়েছে কংগ্রেস। ২০১৪-তে তাঁর সরকার আসার পর ভারতকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার নীতি গ্রহণ করেছে বলে দাবি মোদীর। দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যে কংগ্রেস বিষের বীজ বপন করেছে বলেও আক্রমণ শানিয়েছেন মোদী।

প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, সংবিধানের ২৫ বছর পূর্তির সময় ১৯৭৫ সালে দেশে জরুরি অবস্থা জারি করেছিল কংগ্রেস। গোটা দেশকে জেলখানায় পরিণত করেছিল। সাংবিধানিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। গণতন্ত্রের অবসান ঘটানো হয়েছিল। একটি পরিবারই সংবিধানের উপর আঘাত হেনেছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+