চুনারে গিয়েই প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করল সোনভদ্রের মৃতদের পরিবার

প্রিয়াঙ্কা গান্ধীকে তাঁদের কাছে পৌঁছতে না দিলেও শোনভদ্রের মৃতের পরিবারদের প্রিয়াঙ্কা গান্ধীর কাছে যেতে আটকাতে পারলেন না যোগী সরকার।

প্রিয়াঙ্কা গান্ধীকে তাঁদের কাছে পৌঁছতে না দিলেও শোনভদ্রের মৃতের পরিবারদের প্রিয়াঙ্কা গান্ধীর কাছে যেতে আটকাতে পারলেন না যোগী সরকার। চুনারের গেস্ট হাউসে যেখানে প্রিয়াঙ্কাকে আটক করে রাখা হয়েছে সেখানেই পৌঁছে গেলেন তাঁরা। প্রিয়াঙ্কা জানিয়েছেন মৃতদের পরিবারের মাত্র ২ জনকে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হয়েছে। বাকি ১৫ জনকে যোগীর পুলিস আসতে দেয়নি। আমাকে তাঁদের কাছে যেতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা।

চুনারে গিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা সোনভদ্রের মৃতদের পরিবারের

গতকাল রাত থেকেই প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক করে মির্জাপুরের এই চুনার গেস্ট হাউসে রাখা হয়েছে। আরও ৯ কংগ্রেস নেতাকে আটক করে রাখা হয়েেছ নারায়ণপুরে। কিছুতেই প্রিয়াঙ্কা গান্ধী এবং তাঁর সঙ্গে থাকা কংগ্রেস নেতাদের শোনভদ্রের সেই গ্রামে ঢুকতে দিতে চান না যোগী সরকার।

এখানেই দুদিন আগে জমি নিয়ে বিবাদের জেরে ১০ জনকে গুলি করে হত্যা করে গ্রাম প্রধান। ঘটনায় গ্রাম প্রধান সহ একাধিক জনকে গ্রেফতার করা হলেও গ্রামে এখনও উত্তেজনা রয়েছে। ৭৮ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে থানায়। তৃণমূল কংগ্রেসের সাংসদদেরও ঘটনাস্থলে যেতে দেওয়া হয়নি। তাঁদের বারাণসী বিমানবন্দরে আটক করে রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+