দুর্গা পুজোর শুভেচ্ছা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের, দিলেন নারীদের প্রতি সম্মানের বার্তা

দেশবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন, 'দুর্গাপুজোর শুভ অনুষ্ঠানে আমি ভারত ও বিদেশে বসবাসকারী আমার সহনাগরিকদের শুভেচ্ছা জানাই।' তিনি আরও বলেন, 'ঐক্যবদ্ধ থাকলে যে কোনও সংকট মোকাবিলা সম্ভব।'

ঐক্যবদ্ধ থাকলে যে কোনও সংকট মোকাবিলা সম্ভব

ঐক্যবদ্ধ থাকলে যে কোনও সংকট মোকাবিলা সম্ভব

অশুভ শক্তির বিনাশ করতে সমস্ত দেব-দেবীর সম্মলিত শক্তিকে ব্যবহার করেছিলেন দেবী দুর্গা। এই কঠিন পরিস্থিতিতে আমরা ঐক্যবদ্ধ থাকলে আমরা যে কোনও সংকট মোকাবিলা করতে পারি। দুর্গা পুজোর শুভেচ্ছাবার্তায় দেশবাসীর উদ্দেশে এই বার্তা দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

মাতৃশক্তিকে সম্মানের বার্তা

মাতৃশক্তিকে সম্মানের বার্তা

রাষ্ট্রপতি বলেছেন, 'বহু বছর ধরে সারা ভারতে, বিশেষ করে পূর্ব ভারতে দুর্গা পুজো পালিত হয়ে আসছে। দশ দিন ধরে পালিত হয় উৎসব। উৎসবের সময়ে ভক্তরা শক্তির আরাধ্য দেবী দুর্গার, জ্ঞানের দেবী সরস্বতী ও ধন-দেবী লক্ষ্মীর পুজো করেন। নারীদের সম্মান করা যে আমাদের ঐতিহ্য, তা এই উৎসবের সময়ে ফুটে ওঠে। আমাদের সকলের উচিত আমাদের নারী সম্প্রদায় অর্থাৎ মাতৃশক্তিকে সম্মান ও ক্ষমতায়নের দৃঢ় সংকল্প নেওয়া।'

রাষ্ট্রপতির শুভেচ্ছাবার্তায় দেবী বন্দনা

রাষ্ট্রপতির শুভেচ্ছাবার্তায় দেবী বন্দনা

তিনি শুভেচ্ছাবার্তায় আরও বলেন, 'ধর্মীয় বিশ্বাস বলে যে, দেবী দুর্গা অশুভ শক্তি বিনাশ করতে সমস্ত দেব-দেবীর সম্মলিত শক্তিকে ব্যবহার করেছিলেন। এটি আমাদের বোঝায় যে, এই কঠিন সময়ে আমরা ঐক্যবদ্ধ থাকলে আমরা যে কোনও সংকট মোকাবিলা করতে পারি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+