Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Prashant Kishor: এক্সিট পোল প্রকাশের পর প্রথম মুখ খুললেন প্রশান্ত কিশোর, কী বললেন ভোটকুশলী

সপ্তম দফার ভোট শেষ হতেই সব সংবাদ মাধ্যমে হুড়মুড়িয়ে শুরু হয়ে গিয়েছিল এক্সিট পোল বা ভোট পরবর্তী সমীক্ষা রিপোর্ট পেশ করা। একেবারে উত্তর থেকে দক্ষিণ। পূর্ব থেকে পশ্চিম কোন ভাগে কার জয় হবে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়ে গিয়েছে।

কিন্তু এই সব এক্সিট পোল নিয়ে একেবারেই মাথা ঘামাতে রাজি নন ভোট কুশলী প্রশান্ত কিশোর। এক্টিট পোল প্রকাশ্যে আসার পরে সকলে তাঁর প্রতিক্রিয়া শোনার অপেক্ষাতেই ছিলেন। কারণ ভোট চলাকালীন প্রশান্ত কিশোর একাধিকবার বলেছেন বিজেপি এবার ভোট বাড়াবে দেশে।

prashant kishor

এক্সিট পোল আসার পর আবার ভোট কুশলী বলছেন এসবে সময় নষ্ট করতে রাজি নন তিনি। এক কথায় এই এক্সিট পোলে তিনি যে সন্তুষ্ট নন সেটা বুঝিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রশান্ত কিশোর লিখেছেন প্রতিবারই ভোটের পর এক্সিট পোল নিয়ে ভুয়ো সাংবাদিক থেকে শুরু করে রাজনৈতিক নেতা স্বঘোষিত বিশেষজ্ঞরা গলা ফাটাতে শুরু করেন। এই সব কথা শুনে তিনি সময় নষ্ট করতে রাজি নন।

প্রশান্ত কিশোর আগেই জানিয়ে দিয়েছিলেন যে ২০২৪-র লোকসভা ভোটে এনডিএ জোট ৪০০ পার করতে পারবে না। ৩০০ বা তার থেকে একটু বেশি আসন থাকবে তাদের হাতে। এদিকে একাধিক এক্সিট পোল এনডিএ-কে ৩৫০ থেকে ৩৭৫টি আসন দিয়ে ফেলেছে। প্রশান্ত কিশোর এও জানিয়েছিলেন যে পশ্চিম এবং উত্তর ভারতে খুব একটা বেশি আসন জিততে পারবে না বিজেপি।

এদিকে পশ্চিম ভারতের সিংহভাগ রাজ্যই বিজেপির দখলে। গুজরাত, রাজস্থান বিজেপির দখলে রয়েছে। কাজেই পশ্চিমভারতে আসন সংখ্যা যে খুব একটা বাড়বে বিজেপির তা নিয়ে আশাবাদী প্রথম থেকেই ছিলেন না ভোটকুশলী। তব এক্সিট পোলে যেভাবে দক্ষিণ ভারত সহ একাধিক জায়গায় বিজেপির আসন বাড়বে বলে দাবি করা হয়ছে তা নিয়ে খুব একটা মন্তব্য করতে নারাজ তিনি।

এক্সিট পোলে দাবি করা হয়েছে কেরলে খাতা খুলবে বিজেপি। তামিলনাড়ুতেও আসন পাবে। কর্নাটকে সিংহভাগ আসনই বিজেপির দখলে যাবে। আবার তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশেও অনেকটাই ভোট পাবে বিজেপি। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। পূর্বভারতেও একাধিক রাজ্য বিজেপির আসন সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি গতবারের চেয়ে অনেক বেশি আসন পাবে বলে এক্সিট পোলে দাবি করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+