সনিয়া-রাহুলের তফাত করলেন প্রশান্ত কিশোর! প্রশ্ন 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র সময় নিয়ে, মুখে এল বাংলার কথাও
Prashant Kishor: গত কয়েকদিনে ২০২৪-এর লোকসভা নিয়ে একাধিক ভবিষ্যদ্বাণী করেছেন বিভিন্ন অনুষ্ঠানে। ভোট কুশলী প্রশান্ত কিশোর বিজেপির ৩৭০ টি আসনের দাবি নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন, অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপির আসন প্রাপ্তি বেশি হওয়ার সম্ভাবনাও ব্যক্ত করেছেন। সেই পরিস্থিতিতে তিনি কংগ্রেসের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুলেছেন।
বিজেপির ৩৭০ আসন প্রাপ্তির দাবিতে আমল না দিয়ে প্রশান্ত কিশোর বলেছেন, এখনই যদি লোকসভা নির্বাচন হয়, তাহলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বড় লিড পাবে। এক বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপির ৩৭০ টি আসন প্রাপ্তির দাবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কৌশল ও প্রচেষ্টার একটি অংশ। তিনি বলেছেন, নির্বাচন শুধু জমিতে হয় না, এটি মন ও মনস্তাত্ত্বিকভাবেও হয়।

বিজেপির দাবি প্রসঙ্গে প্রশান্ত কিশোর ২০২১-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের দাবির কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, সেই সময় বিজেপি বলেছিল, তারা ২০০ টি আসন পাবে। কিন্তু তারা ৭৭ টিতে গিয়ে থেমে গিয়েছিল। একইভাবে তারা দিল্লি ও কর্নাটক নির্বাচনের আগেও বড় দাবি করেছিল।
প্রশান্ত কিশোর বলেছেন, ২০১৫ সালে দিল্লি বিধানসভার নির্বাচনে ৬৭ টি এবং ২০২০ সালে ৬২ টি আসন পায়। যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন বিজেপি ৪০ টি আসন পাবে। তবে প্রশান্ত কিশোর বিজেপির নির্বাচনী লড়াইয়ের কৌশলের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, বিজেপির লোকেরা অতিরিক্ত আত্মবিশ্বাসী নয়। এমন কী তারা নির্বাচনে জয় পেলেও নির্বাচনকে হাল্কাভাবে নেয় না। তারা পরিশ্রম ও চেষ্টার মধ্যে ফাঁক রাখতে চায় না।
বিজেপির কৌশল সম্পর্কে বলতে গিয়ে প্রশান্ত কিশোর বলেছেন, ইন্ডিয়া ব্লককে ধাক্কা দিতে গেরুয়া শিবির নীতীশ কুমারকে এনডিএ জোটে ফেরত এনেছে। একই কারণে তারা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোর চবনকে দলে নিয়েছে এবং রাজ্যে রাজ্যে ইন্ডিয়া ব্লকে ফাটল ধরাতে উদ্যোগী হয়েছে।
কংগ্রেসের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশান্ত কিশোর রাহুল গান্ধীকে নিশানা করেছেন। তিনি রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, এর শুরুর সময়টাই ভুল। তিনি ভারত জোড়ো ন্যায় যাত্রাকে ভারত জোড়ো যাত্রার কাট-কপি-পেস্ট বলে বর্ণনা করেছেন। কংগ্রেসের রাশ রাহুল গান্ধীর হাতে বলে দাবি করেছেন প্রশান্ত কিশোর। পাশাপাশি তিনি বলেছেন এক্ষেত্রে সনিয়া গান্ধীর রাজনৈতিক জ্ঞান বেশি।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications