Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জনজাতিদের সাংবিধানিক সমাধানে রাজি অমিত শাহ, বৈঠকের পর দাবি প্রদ্যোৎকিশোরের

বৈঠকে টিপ্রা সুপ্রিমো প্রদ্যোৎকিশোর দেববর্মা সাংবিধানিক সমাধান চেয়ছিলেন ত্রিপুরার জনজাতি-আদিবাসীদের জন্য। সেই দাবি নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়।

প্রদ্যোৎকিশোর দেববর্মা টিপ্রামোথাকে জোটে শামিল করতে প্রস্তাবের পর প্রস্তাব আসছে। এবার স্বয়ং অমিত শাহ বৈঠক করলেন টি্প্রা সুপ্রিমো প্রদ্যোৎকিশোর দেববর্মার সঙ্গে। বুধবার এই বৈঠকের পরেই টিপ্রা সুপ্রিমো জানিয়ে দিলেন, আদিবাসীদের জন্য সাংবিধানিক সমাধানের ব্যাপারে সম্মত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বৈঠক শুরুর আগে টিপ্রামোথা সুপ্রিমোর টুইটে জল্পনা

বৈঠক শুরুর আগে টিপ্রামোথা সুপ্রিমোর টুইটে জল্পনা

বুধবার বিজেপির সঙ্গে জোট আলোচনার কথা ছিল টিপ্রামোথার। কিন্তু তা শুরুর আগে টিপ্রামোথা সুপ্রিমো প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মা টুইট করে জানান, তিনি আপোশ করেননি। তার অনুগামীদের উদ্দেশে তিনি বলেন, অপেক্ষা করুন, দেখতে পাবেন। তিনি আবার সেই টুইটের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন।

বিজেপি-টিপ্রামোথা বৈঠকে উপস্থিত ছিলেন যাঁরা

বিজেপি-টিপ্রামোথা বৈঠকে উপস্থিত ছিলেন যাঁরা

সেই ছবিতে টিপ্রা সুপ্রিমো প্রদ্যোৎকিশোরের সঙ্গে দেখা যায় পার্টির সভাপতি বিকে হ্র্যাংখাওলকে। তারপরই আগরতলায় অমিত শাহের সঙ্গে বৈঠক হয় টিপ্রার দুই শীর্ষ নেতার। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও ত্রিপুরার সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী মানিক সাহা।

ত্রিপুরা জনজাতির সাংবিধানিক সমাধানের প্রশ্নে

ত্রিপুরা জনজাতির সাংবিধানিক সমাধানের প্রশ্নে

এদিন বৈঠকে টিপ্রা সুপ্রিমো প্রদ্যোৎকিশোর দেববর্মা সাংবিধানিক সমাধান চেয়ছিলেন ত্রিপুরার জনজাতি-আদিবাসীদের জন্য। সেই দাবি নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়। বিজেপি এদিন স্পষ্ট করে দিয়েছে, তাঁরা ছোটো রাজ্য ত্রিপুরার মধ্যে এই বিভাজন মানতে নারাজ। তাই ত্রিপুরা উপজাতি স্বায়ত্তশাসিত কাউন্সিলকে আরও আইন প্রণয়নের ক্ষমতা, আর্থিক ও নির্বাহী ক্ষমতা দেওয়া হবে।

সাংবিধানিক সঙ্কটের সমাধানে আশ্বাস শাহের

সাংবিধানিক সঙ্কটের সমাধানে আশ্বাস শাহের

তবে এদিন টিপ্রামোথার বিজেপি জোটে শামিল হওয়া নিয়ে তেমন কিছু আলোচনা হয়নি বলেই সূত্রের খবর। আপাতত টিপ্রামোথাকে হাতে রাখতে চাইছে বিজেপি। আর টিপ্রামোথাও দেখতে চাইছে বিজেপি সাংবিধানিক সঙ্কটের কী সমাধান করেন ত্রিপুরার আদিবাসী মানুষদের জন্য। কোন পন্থা বেরিয়ে আসে। আপাতত আশ্বাস মিলেছে।

টিপ্রামোথা সরকারের অংশ হতে রাজি নয়!

টিপ্রামোথা সরকারের অংশ হতে রাজি নয়!

কেননা টিপ্রামোথা সুপ্রিমো আগেই জানিয়ে দিয়েছিলেন তারা আইপিএফটি হতে চায় না। ২০১৮ সালে যে ভুল তারা করেছিলেন ২০২৩-এ টিপ্রামোথা সেই ভুল করবে না। টিপ্রামোথার প্রথম ও প্রধান লক্ষ্য আদিবাসী স্বার্থ। আদিবাসীদের অধিকার পাইয়ে দেওয়াই অগ্রাধিকার। তার আগে টিপ্রামোথা সরকারের অংশ হতে রাজি নয়। টিপ্রা পদ ও ক্ষমতা চায় না বলে সাফ জানিয়ে দিয়েছে।

কোন পথে হাঁটতে চাইছেন প্রদ্যোৎকিশোর, রহস্যই

কোন পথে হাঁটতে চাইছেন প্রদ্যোৎকিশোর, রহস্যই

তবে মানিক সাহার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ ও সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে টিপ্রাপ্রধানের বৈঠক আবার জল্পনার পারদ চড়ায়। আবার বিজেপির সঙ্গে জোট বৈঠকের আগে রহস্যময় টুইট করেন টিপ্রা প্রধান প্র্দ্যোৎকিশোর দেববর্মা। ফলে ত্রিপুরায় এখন কোন পথে হাঁটতে চাইছেন প্রদ্যোৎকিশোর, তা নিয়ে রহস্য রয়েই যায়।

আদিবাসী-জনজাতি মহলের প্রদ্যোৎকিশোরের হাতে

আদিবাসী-জনজাতি মহলের প্রদ্যোৎকিশোরের হাতে

উল্লেখ্য, টিপ্রামোথা ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রথমবার লড়াই করেই ১৩টি আসনে জয় পেয়েছে। রাজ্যের আদিবাসীদের সমস্যাগুলিকে হাতিয়ার করে বিশাল সাফল্য পেয়েছে ত্রিপুরায়। আদিবাসী-জনজাতি মহলের দখল এখন প্রদ্যোৎকিশোরের হাতে। তাই বিজেপি এখন তাদের সঙ্গে জোট গড়তে বদ্ধপরিকর হয়ে উঠেছে।

ছবি সৌ:এএনআই/পিটিআই

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+