রেল বাজেট ২০১৫: সম্পদ বৃদ্ধির দিকে জোর দিতে পারেন রেলমন্ত্রী
নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি : রেল মন্ত্রকের চরম আর্থিক টানের মাঝেই আগামীকাল অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি রেলমন্ত্রী সুরেশ প্রভু রেল বাজেট পেশ করতে চলেছেন। রেলের অনটনে আয়ের জন্য এই রেল বাজেটে রেলের ভাড়া বাড়ানো হয় কি না সেদিকেই এখন সবার নজর। সূত্রের ,খবর অনুযায়ী, রেলে নিরাপত্তা ও পরিচ্ছন্নতার পাশাপাশি 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগও প্রস্তাবনার মধ্যে থাকবে।
ডিজেলের দাম কমে যাওয়ায় রেলের ভাড়া কমবে এই তত্ত্ব আগেই খারিজ করে দিয়েছিলেন রেল মন্ত্রকের প্রতিমন্ত্রী মনোজ সিনহা। এখন রেলের আর্থিক ক্ষতি কাটাতে প্রভু ভাড়ার বিষয়টি কড়া হাতেই দেখবেন বলে মনে করা হচ্ছে।

২০১২-১৩ সালে তৃণমূল নেতা তথা তৎকালীন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী ভাড়া বৃদ্ধি করেছিলেন। তারপর থেকে রেলের ভাড়া বৃদ্ধি হয়েছে। মোদী সরকার ক্ষমতায় আসার পর রেলের ভাড়া ১৪.২ শতাংশ এবং মালবাহী রেলের ক্ষেত্রে ৬.৫ শতাংশ বৃদ্ধি হয়।
বর্তমানে ৬৭৬টি প্রকল্প রয়েছে য়ার জন্য ১,৫৭,৮৮৩ কোটি টাকা বরাদ্দ রয়েছে। যার মধ্যে ৩১৭টি প্রকল্পের কাজ শেষ হতে পারে। ৩৫৯ টি প্রকল্পের কাজ বাকি থাকবে যার জন্য ১,৮২,০০০ কোটি টাকার মতো প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে কী রেলে বেসরকারি বিনিয়োগকে আকৃষ্ট করার কোনও প্রস্তাবনা প্রভু করেন কি না তাও দেখার।
রেল মন্ত্রকে আর্থিক ক্ষতির জের থাকায় নতুন ট্রেনের ঘোষণার দিকে প্রভু কিছুটা ধীরে এগোবেন বলেই মনে করা হচ্ছে। প্রাধান্যের বিচারে প্রকল্পের জন্য অর্থ বন্টন রেল বাজেটে করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
-
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও বাড়ার পথে! ইরান যুদ্ধের প্রেক্ষিতে ৩৫০০ সেনা মোতায়েন পেন্টাগনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
তামিলনাড়ু নির্বাচন: ডিএমকে-র প্রার্থী তালিকা ঘোষণা, ১৬৪ আসনে লড়বেন স্টালিনরা -
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা












Click it and Unblock the Notifications