মহারাষ্ট্রে পর্ন সাইটের দর্শকদের হুমকি ই–মেল পাঠাচ্ছে সাইবার প্রতারকরা
করোনা ভাইরাস সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউনের পরিস্থিতি। এরকম অবস্থায় আরও এক সঙ্কটের মুখোমুখি হয়েছে মুম্বইবাসী। মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে যে তারা লক্ষ্য করেছে যারা পর্ন সাইট দেখছে সাইবার প্রতারকরা তাদেরকেই জোর করে টাকা আদায়ের ই–মেল পাঠাচ্ছে। এই ট্রেন্ড বর্তমানে বেড়ে গিয়েছে।

রাজ্য পুলিশের সাইবার শাখা জানিয়েছে যে পর্ন ওয়েবসাইটে যারা যাচ্ছেন তাঁদেরকেই প্রতারকরা ই–মেল পাঠিয়ে মোটা টাকা দেওয়ার জন্য বলছে। বিটকয়েনের মাধ্যমে প্রতারকদের দাবি পূরণ করতে বলা হচ্ছে। যদি সেটা না করে তবে প্রতারকরা তাঁদের ভিডিও প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটের মাধ্যমে সর্বজনীন করে দেবে।
রাজ্যের সাইবার সেলের এসপি বলসিং রাজপুত বলেন, 'প্রতারকরা পর্ন ওয়েবসাইটে কিছু ম্যালওয়্যার রেখে দিয়েছে। যখনই কোনও ব্যক্তি ওই সাইটগুলিতে যাবেন তখনই ওই ব্যক্তির সব তথ্য প্রতারকের কাছে চলে আসবে। ওই ব্রাউজারটা রিমোট কন্ট্রোলের মতো কাজ করবে। যেখানে পর্ন সাইটে আসা ব্যক্তির ডিসপ্লে স্ক্রিন দেখা যাবে ও তাঁর বন্ধুদের ফোন নম্বর, সোশ্যাল মিডিয়ায় তাঁর বন্ধুদের তালিকা ও ই–মেল সব চলে আসে প্রতারকের কাছে।
এরপর সাইবার প্রতারকরা ই–মেল পাঠায় ও ব্যবহারকারীকে হুমকির মাধ্যমে জানায় যে পর্ন দেখার সময় তিনি ওয়েবক্যামে ধরা পড়ে গিয়েছেন এবং বিটকয়েনে টাকা না দিলে সেই ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। অনেক দেরিতে হলেও এই ধরনের ই–মেল এখন প্রবলভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে। জানা গিয়েছে এরকমই একটি ই–মেলে প্রতারকরা ২৯০০ ডলারের দাবি করেছে এবং তাদের দাবি পূরণ করতে না পারলে ভিডিও ফাঁস করে দেওয়া হবে। পাঠানো হবে বন্ধু, আত্মীয় ও সহকর্মীদের।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications