Maharashtra Assembly elections:মুম্বইয়ে বাড়ানো হচ্ছে বুথের সংখ্যা, জানাল BMC
সামনেই বিধানসভা নির্বাচন মুম্বইয়ে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কোথায় কোথায় বুথ হবে, কোন এলাকায় কটা বুথ থাকবে তার হিসেব নিকেশ চলছে। তার মধ্যেই মুম্বই পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে এবারে বিধানসভা ভোটে বাণিজ্যনগরিতে বাড়বে বুথের সংখ্যা।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে সুষ্ঠু ভাবে নির্বাচন পরিচালনা করা যায় সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছে নির্বাচন কমিশন। মুম্বইয়ে বুথের সংখ্যা এখন বাড়িয়ে ১০,১১১ করা হয়েছে।

এর আগে ২০২৪ সালে লোকসভা ভোটের ২১৮টি বুথ বাড়ানো হয়েছিল। প্রতিবুথে ১৫০০ জন করে ভোটার ছিলেন। বুথের সংখ্যা বাড়ানোর সেই সংখ্যা কমে ১২০০ হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে। বুথের সংখ্যা বাড়লে সুষ্ঠ এবং শান্তিপূর্ণ উপায়ে ভোট পরিচালনা করা যায়। অশান্তির পরিবেশ সহজে তৈরি হয় না বলে মনে করছে নির্বাচন কমিশন।
জানা গিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়ে জানানো হয়েছে যে ২০২৪র বিধানসভা নির্বাচনে যেন বুথের সংখ্যা বাড়ানোর কাজ করে জেলা প্রশাসন। রাজ্য নির্বাচন কমিশন এবং বিএমসিরর সহযোগিতায় যেন এই বুথের সংখ্যা বাড়ানোর কাজ করে। প্রতি বুথে গড় ভোটার সংখ্যা যেন ১২০০-র বেশি না হয় সেই নির্দেশিকা জারি করা হয়েছে।
২০২৪ সালের লোকসভা ভোটে মুম্বই শহরে ২৫০৯টি বুথ ছিল। এবং বৃহত্তর মুম্বইয়ে বুথের সংখ্যা ছিল ৭৩৮৪। সেই সংখ্যাটা এবার আরও বাড়বে বলে জানানো হয়েছে। মুম্বই শহর এবং শহরতলির বুথের সংখ্যা ২৫৩৭ থেকে ৭৫৭৪ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুম্বই পুরসভা এলাকার মধ্যে ১০,১১১টি বুথ পড়ছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications