Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গয়না চোর খুঁজতে ইঁদুরের গর্তে পুলিশ, জেনে নিন আসল ঘটনা ঠিক কি ঘটেছিল

গয়না চোর খুঁজতে ইঁদুরের গর্তে পুলিশ, জেনে নিন আসল ঘটনা ঠিক কি ঘটেছিল

গয়না চোর ধরতে শেষে ইঁদুরের গর্তে হাত দিতে হল পুলিশকে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। সুন্দরী প্লানিবেল নামে এক মহিলা মুম্বইয়ের দিনদোসানি থানায় অভিযোগ জানয়েছিলেন গয়না চুরির। তিনি অভিযোগ জানিয়েছিলেন যে তাঁর গয়নার ব্যাগ রাস্তায় কোথাও পড়ে গিয়েছে। তার পরেই তার সন্ধান শুরু করে পুলিশ। এক প্রকার হন্যে হয়েই অভিযোগকারিনীর গয়না খুঁজছিলেন তাঁরা। কিন্তু কোথাও তার সন্ধান পাচ্ছিলেন না। শেষে সিসিটিভি ফুটেজ ধরিয়ে দিল আসল চোর।

জেনে নিন আসল ঘটনা ঠিক কি ঘটেছিল

মুম্বইয়ের গোকুলধাম কলোনির বাসিন্দা সুন্দরী প্লানিবেল। তিনি ১০ গ্রাম সোনার গয়না নিেয় ব্যাঙ্কে বন্দক রাখতে যাচ্ছিলেন। তার বদলে ব্যাঙ্ক থেকে লোন নিতেন তিনি। নিজের ব্যাগেই সেই গয়না রেখেছিলেন তিনি। রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই পথচারী শিশুকে বড়া পাও কিনে দিয়েছিলেন তিনি। তারপর ব্যাঙ্কে গিয়ে গয়নার খোঁজ করতেই িতনি দেখেন যে ব্যাগে নেই তাঁর গয়না। শেষে হন্যে হয়ে সেই রাস্তায় নিজে খোঁজা খুঁজি করেন। তারপরেই তিনি থানায় যান। পুলিশের কাছ অভিযোগ জানান তাঁর গয়না চুরি হয়ে গিয়েছে।

জেনে নিন আসল ঘটনা ঠিক কি ঘটেছিল

পুলিশক তিনি জানিয়েছিলেন যে ভুল করে বড়া পাওয়ের প্যাকেটের বদলিে পথচারী দুই শিশুক তিনি গয়নার প্যাকট দিয়ে ফেলেছেন। তার কথা শোনার পরেই পুলিশ সেখানে যায় দুই পথচারী শিশুর সন্ধানে। কিন্তু সেসময় রাস্তায় তারা ছিল না। কাছের বস্তিতে তাদের বাড়িতে হানা দেয় পুলিশ। তারা পুলিশকে জানায় যে বড়া পাওয়ের প্যাকেট তারা আবর্জনার স্তূপে ফেলে দিয়েছিল। তারা সেদিন বড়া পাও খায়নি। পুলিশ আবর্জনার স্তুূপে খোঁজাখুঁজি করেও সেই প্যাকেটের সন্ধান পায়নি।

শেষে সেই রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। আর তখনই আসল চোরের সন্ধান মেলে। সিসিটিভি ফুেটজে দেখা গিয়েছে একটি ইঁদুর গয়নার প্যাকেটটি টেনে হিঁচড়ে নিজের গর্তে নিয়ে যাচ্ছে। সেটা দেখার পর পুলিশ ইঁদুরের গর্তে খোঁজ শুরু করে। এবং সেখান থেকে গয়না উদ্ধার করে সুন্দরীর হাতে তুলে দেয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+