দুই বন্দিকে নগ্ন করে রাখল পুলিশ, ১৫ হাজার টাকা জরিমানার নির্দেশ মানবাধিকারের
পুলিশ হেফাজতে থাকা দুই ব্যক্তিকে নগ্ন থাকতে বাধ্য করল পুলিশ। ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ে। পুলিশ জানিয়েছে যে তাদের আত্মহত্যা থেকে বিরত রাখতেই নগ্ন করে রাখা হয়েছিল। সোনিপতের এসপির বিরুদ্ধে হরিয়ানার মানবাধিকার কমিশন অভিযোগ এনেছে। বলা হয়েছে যে এটি কোনও ব্যক্তির সম্মান ও মর্যাদার বিরুদ্ধে।

কমিশন জানিয়েছে যে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। ১৫ হাজার টাকা জরিমানাও দিতে হয়েছে পুলিশকে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, 'এ ধরনের কাজ যাতে কোনও পুলিশ না করে তার জন্য প্রয়োজনী নির্দেশ দেওয়া হল, সম্প্রতি যে ধরনের ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি হলে মানবাধিকার লঙ্ঘন করা হবে এবং কড়া পদক্ষেপ নেওয়া হবে দোষী পুলিশ অফিসারের বিরুদ্ধে।’ জানা গিয়েছে, ২০১৫ সালে দু’জন ব্যক্তি মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়। তাদের নাম সুরেশ ও বলরাজ। তারা জানায় যে এএসআই ও এএইচও তাদের জেলের মধ্যে নগ্ন হয়ে থাকতে বাধ্য করে। পুলিশ তাদের অপদস্থ করে বলেও অভিযোগ করে তারা। মানবাধিকারের চেয়ারপার্সন বিচারক এস কে মিত্তল (অবসরপ্রাপ্ত) ও সদস্য দীপ ভাটিয়ার বেঞ্চ দুই অপরাধীর বক্তব্য শোনে এবং তদন্ত করে দেখে যে ঘটনাটি সত্যি।
২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি কমিশন পুলিশকে ১৫ হাজার টাকা জরিমানা হিসাবে ওই দুই ব্যক্তিকে দেওয়ার জন্য নির্দেশ দেয়। যদিও হরিয়ানার অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) ডিজিপিকে এই ঘটনার পূর্ণ রিপোর্ট জমা দিতে বলে। ডিজিপি সোনিপত এসপিকে রিপোর্ট জমা দিতে বলে, যাতে কমিশনের নির্দেশের বিপক্ষে পুর্নবিবেচনার আবেদন জমা দেওয়া যায়।
সোনিপত এসপি বলেন, 'অতীতেও যে সব অপরাধীকে পুলিশের জেলে রাখা হত তাদের পোশাক, বেল্ট, দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করত। ওই দুই অপরাধীকেও যদি পোশাক, বেল্ট পরতে দিতাম তবে তারাও আত্মহত্যার চেষ্টা করত।’
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications