Air India: বিমানে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব, মুম্বইয়ের ব্যবসায়ী যাত্রীর বিরুদ্ধে FIR দায়ের
Air India: বিমানে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব, মুম্বইয়ের ব্যবসায়ী যাত্রীর বিরুদ্ধে FIR দায়ের
এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাব করেছিলেন মুম্বইয়ের এক ব্যবসায়ী। বুধবার ঘটনা প্রকাশ্য আসতেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল মুম্বই পুলিশ। শেখর মিশ্রা নামে এয়ার ইন্ডিয়ার বিমানের ওই যাত্রীকে চিহ্নিত করেছে মুম্বই পুলিশ। সূত্রের খবর তাঁর বাড়িতে তল্লাসি চালাচ্ছে পুলিশ। তাঁকে গ্রেফতারও করা হতে পারে বলে খবর। গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের বিজনেস ক্লাসে ঘটেছে এই ঘটনা।

এয়ার ইন্ডিয়ার বিমানে গত ২৬ নভেম্বর ঘটেছিল সেই ভয়ঙ্কর ঘটনা। নিউ ইয়র্ক থেকে দিল্লি আসছিল বিমানটি। সেই বিমানেই বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন মুম্বইয়ের ওই ব্যবসায়ী। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বিমানে। হঠাৎই মধ্যাহ্ন ভোজন সেরে তিনি মহিলা যাত্রীর সিটের দিকে এগিয়ে যান এবং তাঁর গায়ে প্রস্রাব করে দেন। কিন্তু এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কেবল মহিলা যাত্রীদে পোশাক দেওয়া হয়েছিল নতুন। যাতে তিনি পোশাক বদলে নিতে পারেন।
তারপরে ওই মহিলা যাত্রী টাটা গ্রুপের চেয়ারম্যানকে চিঠি লিখে বিস্তারিত জানিয়ে অভিযোগ করেছিলেন। তারপরেই এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বিবৃতি জাির করে জানানো হয় অভিযুক্ত যাত্রীকে নো ফ্লাই তালিকায় রাখা হচ্ছে। এয়ার ইন্ডিয়া বিমান সংস্থাকে করা মহিলা যাত্রীর অভিযোগের প্রেক্ষিতেই মুম্বইয়ের সেই ব্যবসায়ীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ২৮ ডিসেম্বর এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার কাছ থেকে অভিযুক্ত যাত্রীর সব তথ্য সংগ্রহ করে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার রিপোর্ট তলব করেছে ডিজিসিএ।
যে মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণ করা হয়েছিল তাঁর বয়স ৭০ বছর। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। মহিলা যাত্রীর বিরুদ্ধে অভব্য আচরণ সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীরা ইতিমধ্যেই অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতারের তোরজোর শুরু করে দিয়েছে।












Click it and Unblock the Notifications