এল নতুন যুক্তি! জিডিপি নিয়ে প্রাক্তনীর দাবি খারিজ করল প্রধানমন্ত্রী আর্থিক উপদেষ্টা কমিটি
প্রধানমন্ত্রী আর্থিক উপদেষ্টা কমিটি প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টার দাবি খণ্ডন করল।
প্রধানমন্ত্রী আর্থিক উপদেষ্টা কমিটি প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টার দাবি খণ্ডন করল। প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা তথা অর্থনীতিবিদ অরবিন্দ সুব্রহ্মণ্যম দাবি করেছিলেন, জিডিপি বৃদ্ধি ২.৫ শতাংশ বেশি করে দেখানো হয়েছিল। ২০১১-১২ সালের জিডিপি বৃদ্ধি ওভার রেট করা হয়েছিল। শুধুমাত্র ২০১১-১২ আর্থিক বর্ষ নয়, ২০১৬-১৭ সালেও এমন ঘটনা ঘটেছিল।

সুব্রহ্মমণ্যম তাঁর এক রিসার্চ পেপারে জানিয়েছিলেন, ২০১১ সালের থেকে ২০১৬ সালের মধ্যে ৬.৯ শতাংশ জিডিপির বৃদ্ধি হয়েছে বলে যেটা দেখানো হয়েছিল, তা আসলে ৩.৫ শতাংশ থেকে ৫.৫ শতাংশ বৃদ্ধি হয়েছিল। ২০১১ সালের পর, ২.৫ শতাংশ পয়েন্ট সেই রিপোর্টে বেশি দেখানো হয়েছে বলে দাবি করেছিলেন।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কমিটির বর্তমান চেয়ারম্যান বিবেক দেবরায়। এছাড়াও কমিটিতে থাকা বাকি সদস্যরা রথীন রায়, সুরজিৎ ভাল্লা, চরণ সিং, অরবিন্দ ভিরমানি, সবাই অরবিন্দ সুব্রহ্মণ্যম দাবি খারিজ করে দিয়েছেন।
রিসার্চ পেপারে সুব্রহ্মমণ্যম বলছিলেন, বিশ্ব যখন সবচেয়ে বড় রকমের আর্থিক সমস্যা পড়ে গিয়েছিল তারপর ভারতের তরফে জিডিপি নিয়ে যে দাবি করা হয়েছিল তা সম্পূর্ণ সঠিক নয়। প্রথমে সরকারের তরফ থেকে পরে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কমিটির অরবিন্দ সুব্রহ্মণ্যম দাবি খারিজ করে দিল।
প্রকাশিত খবর অনুযায়ী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কমিটি তরফে বলা হয়েছে, রিসার্ড পেপারে তথ্যের উৎস ও বিবরণের অভাব রয়েছে। অরবিন্দ সুব্রহ্মণ্যম দেশের সর্বোচ্চ অর্থনৈতিক পরিকল্পনার কাজে যুক্ত ছিলেন প্রায় চার বছর।
অরবিন্দ সুব্রহ্মণ্যম দাবি খারিজ করার পিছনে যে বেশ কিছু কারণ দেখানো হয়েছে, তার মধ্যে রয়েছে, পর্যাপ্ত পর্যালোচনার অভাব। দ্বিতীয়ত, সুব্রহ্মণ্যম যে ১৭ টি সূচকের
কথা উল্লেখ করেছিলেন, তা নেওয়া হয়েছিল একটি বেসরকারি সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি থেকে। তৃতীয় তথ্য সঠিক হলেও, সিদ্ধান্তগুলি ভুল। চতুর্থত,
এক্ষেত্রে বিকল্প ব্যাখ্যাও রয়েছে। পঞ্চমত, যেসব তথ্যের ওপর নির্ভর করে রিপোর্ট করা হয়েছিল, তা অযোগ্য। ষষ্ঠত, সেন্ট্রাল স্ট্যাটিসটিক্যাল অর্গানাইজেশনের বিরুদ্ধে
প্রাতিষ্ঠানিক পক্ষপাতের অভিযোগও করা হয়েছে। সপ্তমত, ভুল ধারনার পাশাপাশি, পদ্ধতি ও বিশ্লেষণও ভুল ছিল।












Click it and Unblock the Notifications