লকডাউনের পর এই প্রথমবার অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান
করোনা ভাইরাসের জেরে ভারতে এখন লকডাউন চলছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেশ করতে চলেছেন তাঁর মাসের প্রথম 'মন কি বাত’ অনুষ্ঠান। যা রবিবার হবে।

টুইটারে মোদী রবিবারের এই রেডিও অনুষ্ঠানেরর জন্য নেটিজেনদের মত জানাতে বলেন। মোদী টুইটে বলেন, 'এ মাসের (মার্চ) ২৯ তারিখে মন কি বাত হবে। এই অনুষ্ঠানের জন্য আপনাদের সুপারিশ শোনার জন্য অপেক্ষা করছি। ডায়াল করুন ১৮০০–১১–৭৮০০–তে আর রেকর্ড করুন আপনার মেসেজ। বা মাইগভ ও নমো অ্যাপেও নিজেদের মত জানাতে পারেন।’
তবে অনেকেই মনে করছেন মোদী স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও ভারতের করোনা লড়াই নিয়ে কথা বলবেন। এই কোভিড–১৯ ইতিমধ্যেই ১৯ জনের প্রাণ কেড়েছে এই দেশে ও ৮৭৩ জনকে আক্রান্ত করেছে। কোভিড–১৯–এর লকডাউন ঘোষণার পর এই প্রথম 'মন কি বাত’ অনুষ্ঠানটি হবে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, চিকিৎসক, নার্স, পুলিশ, যাঁরা করোনা যুদ্ধে সবার সামনে রয়েছে, প্রধানমন্ত্রী 'মন কি বাত’–এর একটি অংশ তাঁদেরকে উৎসর্গ করতে পারেন। প্রসঙ্গত শুক্রবার প্রধানমন্ত্রী যখন মহামারি সম্পর্কে সঠিক তথ্য প্রচারে সহায়তা করার জন্য রেডিও জকি (আরজে) নির্বাচন করতে পৌঁছালেন, তখন আরজেরা জানিয়েছিলেন যে মোদী গোটা ভারতের শ্রোতাদের রেডিও শো সঞ্চালনা করেন এবং মুগ্ধ করেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications