Narendra Modi: মহাকাশ সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদী! ISRO জানাল সেই বিশেষ পরিকল্পনার কথা
চন্দ্র অভিযানের পর এবার মহাকাশ অভিযানে মন দিয়েছে ইসরো। ইতিমধ্যেই গগণ যানের প্রস্তুতি এখন তুঙ্গে। এই নিয়ে কথা বলতে গিয়ে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন যে গগণযানে করে যেকেউ ঘুরে আসতে পারবেন মহারাশে।
সেকথা বলতে গিয়েই তিনি বলেছেন গগনযানে সওয়ারি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাশ সফরে যেতে পারেন। শুধু তিনি নন আরও অনেকে গগন যানের সওয়ারি হতে পারেন। সেভাবেই গগন যান নিয়ে ভাবনা চিন্তা করেছে ইসরো। যদিও ইসরো গগন যানে ৩ মহাকাশ্চারীকে পাঠাচ্ছে। তাদের প্রশিক্ষণও শুরু হয়ে গিয়েছে।

কিন্তু ইসরোর চেয়ারম্যানের এই মন্তব্যের পরে ফের শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর আগে যুদ্ধ বিমানে সওয়ার হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। কিন্তু এবার একেবারে পৃথিবীর বাইরে মহাকাশে যাবেন তিনি। কী প্রস্তুতি নিচ্ছে ইসরো।
তবে গগন যান অভিযানের মূল উদ্দেশ্য হল মহাকাশে তিন মহাকাশ্চারীকে নিরাপদে ঘুরিয়ে নিয়ে ফিরে আসা। পৃথিবীর কক্ষপথে ৪০০ কিলোমিটার পর্যন্ত সফর করবে গগনযান। তিন দিনের হবে এই সফর। সেই সফরের নিরাপত্তা সুনিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ ইসরোর কাছে।
ভারতের এই গগনযান অভিযানের নাম করা হয়েছে সংস্কৃত শব্দ ব্যবহার করে। এই গগনযান তৈরি করতে কোটা কোটি টাকা খরচ করা হয়েছে। প্রায় ৯০০ কোটি টাকা খরচ হচ্ছে এই গগনযান অভিযানের জন্য।। কাজেই খরচে কোনও কার্পণ্য করছে না সরকার। যদি এই মহাকাশ অভিযান সফল হয় তাহলে মহাকাশে মানুষ পাঠানোর নিরিখে বিশ্বে চতুর্থ দেশ গবে ভারত।
র আগে সোভিয়েত রাশিয়া, আমেরিকা, এবং চিন মহাকাশে মানুষ পাঠিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই গগনযানের চার মহাকাশ্চারীীর নাম ঘোষণা করেছেন। গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণাণ, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ, উইং কমান্ডার শুভাংশু শুক্লা।
তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই নরেন্দ্র মোদী ২০৪০ সাল পর্যন্ত ভারতের অমৃতকাল ভিশনের কথা উল্লেখ করেছিলেন তিনি। তাতে এই মহাকাশ অভিযানও রয়েছে। ইসরো সেই মতো কাজ করে চলেছে। তবে এখনও চাঁদের চক্কর কাটার মতো রকেট তৈরি করে উঠতে পারেনি ইসরো।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications