Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Narendra Modi: বেঙ্গালুরুতে তেজসে চড়লেন প্রধানমন্ত্রী! HAL পরিদর্শন করে উৎপাদন সুবিধা পর্যালোচনা

তেজস যুদ্ধ বিমানে চাপলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তিনি বেঙ্গালুরুর রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে সফরের সময় তিনি এই যুদ্ধ বিমানে চড়েন। প্রধানমন্ত্রী মোদী হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের উৎপাদন কেন্দ্রে কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে যখন ভারতীয় বিমান বাহিনী বারোটি উন্নত সুখোই যুদ্ধ বিমান কিনতে হ্যালকে টেন্ডার দিয়েছে। যারা রাশিয়ার সরঞ্জাম নির্মাতাদের সঙ্গে অংশীদারিত্বে ভারতে যুদ্ধবিমান তৈরি করবে।

PM Narendra Modi takes sortie on Tejas aircraft

প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেছেন, তেজসে সফলভাবে একটি যাত্রা সম্পন্ন হয়েছে। অভিজ্ঞতাটি অবিশ্বাস্যভাবে সমৃদ্ধ করেছে, উল্লেখযোগ্যভাবে যা তাঁর আস্থা বাড়িয়েছে এবং জাতীয় সম্ভাবনা সম্পর্কে নতুন করে গর্ব অনুভব করার সুযোগ দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেছেন, তেজসে ওড়ার সময়, তিনি অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারেন, আমাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার কারণে আমরা স্বনির্ভরতার ক্ষেত্রে বিশ্বের কারও থেকে কম নই। এব্যাপারে ভারতীয় বায়ুসেনা, ডিআরডিও এবং হ্যালের পাশাপাশি ভারতবাসীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এদিনে সূত্রের খবর অনুযায়ী, এদিন হ্যাল পরিদর্শন করার সময় প্রধানমন্ত্রী মোদী সেখানকার উৎপাদন সুবিধা পর্যালোচনা করেন বলে জানা গিয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যাল আগামী মাসের মধ্যে প্রকল্পের বিবরণ-সহ অন্য বিবরণ দিয়ে দরপত্রে সাড়া দেবে বলে আশা করা হচ্ছে। এর ইঞ্জিন তৈরিতেও আমেরিকার ছাড়পত্র পাওয়া গিয়েছে। হ্যাল ও আমেরিকার জিই বিমানের ইঞ্জিন যৌথভাবে ভারতে তৈরি করবে।

প্রসঙ্গত এলসিএ মার্ক ইঞ্জিন এবং অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্টের প্রথম দুটি স্কোয়াড্রন দেশীয়ভাবে তৈরি করতে চলেছে হ্যাল। যা দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+