Narendra Modi: 'অসম্মানিত হয়েও গর্বিত', ৯ বছরের সরকারের অভিজ্ঞতা কেমন ছিল জানালেন প্রধানমন্ত্রী মোদী
দেখতে দেখতে ৯ বছর পূর্ণ হল মোদী সরকারের। ভালোয় মন্দয় মিশিয়ে কেমন কাটল এই নয় বছর তার ব্যাখ্যা দিয়েছে প্রধানমন্ত্রী মোদী নিজেই। তিনি বলেছেন গত ৯ বছরে সরকার চালানোর অভিজ্ঞতাটা একেবারেই সুখের ছিল না। নাম না করেই বিরোধীদের নিশানা করে তিনি বলেছেন অপমান আর গর্বের সংমিশ্রন ছিল এই ৯ বছর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একদিকে যেমন এই নবছরে তিনি চরম ভাবে অপমানিত হয়েছে। আরেকদিকে তেমনই তিিন বলেছেন এই নবছরে এমন কীছে কাজ তাঁর সরকার করেছে দেশের জন্য সেকারণে তিনি নিজেকে গর্বিত এবং ধন্য মনে করেন। এই নয় বছরে তাঁর সরকার যেকটি সিদ্ধান্তি নিয়েছে এবং যেকটি সিদ্ধান্তের বাস্তবায়ন করেছেন সেকটি সিদ্ধান্ত মানুষের কথা ভেবেই করা হয়েছে।

দেশের উন্নয়নের কথা ভেবেই তাঁর সরকার প্রতিটি কাজ করেছে এবং দেশকে এগিয়ে নিয়ে গিয়েছে। আজই মোদী সরকারের ৯ বছর পূর্তির দিন। এই দিনটিকে সামনে রেখে গোটা দেশে বিজেপি বিশেষ প্রচার অভিযান শুরু করেছে। বিজেপির পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে। গত ন বছরে মোদী সরকার কেবল দেশের উন্নয়নের কাজ করেছে। দেশ প্রথম এই মন্ত্রকে সামনে রেখেই কাজ করে গিয়েছে তাঁদের সরকার।
বিরোধীরা যেভাবে মোদী সরকারকে নিশানা করে চলেছে তা অত্যন্ত অপামানজনক। অর্থনৈতিক দিক থেকেও মোদী সরকার যেভাবে কাজ করেছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনকী গোটা দেশের আর্থিক পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে বলে বার্তা দিয়েছেন তিনি। বিরোধীরা বারবার তাঁর কাজ নিয়ে প্রশ্ন তুলেছে। বিজেপির অভিযোগ গোটা দেশকে একবিংশ শতাব্দির যোগ্য করে তুলতে সবরকম কাজ করেছে মোদী সরকার।

নয়া সংসদ ভবনের উদ্বোধনে যেভাবে বিরোধীরা অনুষ্ঠান বয়কট করেছে তাতে সংসদীয় গণতন্ত্রের অপমান করা হয় বলে অভিযোগ করেছে বিজেপি। নয়া সংসদ ভবনের উদ্বোধনের দিন সেই সংসদ ভবন তৈরি করেছে এমন বেশ কয়েকজন কর্মীকে সম্মানিত করেছে মোদী সরকার। সামনেই লোকসভা ভোট সেই কথাকে মাথায় রেখেই মোদী সরকারের ৯ বছরের পূর্তি অনুষ্ঠানকে সামনে রেখে গোটা দেসে প্রচার শুরু করেছে বিজেপি।












Click it and Unblock the Notifications