Modi In Parliament: সংসদ ভবনের পুরানো বিল্ডিংকে সংবিধান সদন বলার প্রস্তাব মোদীর, নতুন ভবনের নামটিও জেনে নিন
Modi In Parliament: সংসদ ভবনের পুরানো ভবনের পথচলা শেষ। আজ সেন্ট্রাল হলে দুই কক্ষের সাংসদদের নিয়েই হলো বিশেষ অনুষ্ঠান। গণেশ চতুর্থীর দিনেই সকলে পদার্পণ করবেন নতুন সংসদ ভবনে।
এই বিশেষ অনুষ্ঠানের আগে দুই কক্ষের সাংসদদের নিয়ে ফোটোসেশন পর্ব চলে। নতুন সংসদ ভবনের নাম পার্লামেন্ট হাউস অব ইন্ডিয়া। পুরানো সংসদ ভবনের নাম সংবিধান সদন রাখার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ সকালেই জানা গিয়েছিল নতুন সংসদ ভবনের নাম। লোকসভার সচিবালয়ের বিজ্ঞপ্তির মাধ্যমে। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, বর্তমান সংসদ ভবনের পূর্বদিকে ১১৮ নম্বর প্লটে নতুন যে সংসদ ভবন তৈরি হয়েছে তার নাম পার্লামেন্ট হাউস অব ইন্ডিয়া (Parliament House of India)। আজ দুপুরেই নতুন ভবনে বসবে সংসদের অধিবেশন।
সেন্ট্রাল হলের অনুষ্ঠানের পর সকলেই পুরানো ভবন ছেড়ে বেরিয়ে এসেছেন। তার আগে নিজের বক্তব্যের শেষের দিকে প্রধানমন্ত্রী মোদী লোকসভার স্পিকার ওম বিড়লা ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে প্রস্তাব দেন, পুরানো সংসদ ভবনের নাম সংবিধান সদন (Samvidhan Sadan) রাখার বিষয়টি বিবেচনার জন্য়।

সংসদের গরিমার কথা এদিন বারেবারেই উঠে এসেছে প্রধানমন্ত্রীর ভাষণে। মোদী বলেন, এই সংসদ ভবনটিতে বিগত ৭৫ বছর ধরে প্রভূত অধিবেশন হয়েছে। ৪১টি দেশের রাষ্ট্রপ্রধান বক্তব্য রেখেছেন। এখান থেকেই ৪ হাজারের বেশি আইন হয়েছে। ফলে এই ভবনটিকে পুরানো ভবন বলা সমীচীন হয়। এর নাম সংবিধান সদন রাখা হলে সংসদে যাঁরা থেকেছেন সকলকেই সম্মান জানানো যাবে।
#WATCH | Special Session of Parliament | PM Narendra Modi says, "I have a suggestion. Now, when we are going to the New Parliament, its (Old Parliament building) dignity should never go down. This should not be left just as the Old Parliament building. So, I urge that if you… pic.twitter.com/T8izb46MfO
— ANI (@ANI) September 19, 2023
মোদীর কথায় উঠে এসেছে তিন তালাক প্রথা তুলে দেওয়ার জন্য বিল পাস করিয়ে মুসলিম মা-বোনেদের ন্যায়বিচার প্রদানের কথা। ট্রান্সজেন্ডারদের ন্যায়বিচার দিতে বিল পাসের কথাও উল্লেখ করেন মোদী। বিশেষভাবে চাহিদাসম্পন্নদের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিতকরণ থেকে ৩৭০ ধারা বাতিলের প্রসঙ্গও গুরুত্ব পেয়েছে মোদীর ভাষণে।
২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশের পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যপূরণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মোদী। আত্মনির্ভর ভারতের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। বলেন, এখন আর ছোট কাজ করার সময় নয়। দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের জন্য হৃদয় উজাড় করে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
মোদী বলেন, ভবিষ্যতের কথা মাথায় রেখে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। রাজনৈতিক স্বার্থের গণ্ডিতে আবদ্ধ থাকলে চলবে না। জ্ঞান, উদ্ভাবনে গুরুত্ব আরোপ করতে হবে। চন্দ্রযানের সাফল্যের পর যুব সম্প্রদায় বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে আকৃষ্ট হয়েছে। এই সুযোগ হাতছা়ড়া করা চলবে না। নতুন সংসদ ভবনে নতুন ভবিষ্যতের সূচনা করতে হবে।












Click it and Unblock the Notifications