যা বলেছেন তাই ঘটেছে! বিহার নির্বাচনের ফলাফল নিয়ে মোদীর ভবিষ্যৎবাণী ভাইরাল, কী জানিয়েছিলেন?
বিহার বিধানসভা নির্বাচন ভোটের ফলাফল প্রকাশ হয়েছে আজ। দুটি দফায় অনুষ্ঠিত হয়েছে বিহার নির্বাচন। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র বিশাল জয়কে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটিকে উন্নয়ন, সুশাসন, জনকল্যাণ ও সামাজিক ন্যায়ের জয় বলে অভিহিত করেছেন। মোদি তার এক্স ( (X) পোস্টে জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, "সুশাসন, উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক ন্যায়ের জয় হয়েছে। আমরা পূর্ণ-মাত্রায় রাজ্যে সার্বিক উন্নয়ন নিশ্চিত করেছি। জনগণ আমাদের কাজের উপর আস্থা রেখেছে এবং বৃহৎ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছেন।" তবে এই জয় নিয়ে প্রধানমন্ত্রী আগে থেকেই ভবিষ্যৎবাণী করেছিলেন। যা ইতিমধ্যে খুব ভাইরাল হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমানে ভাইরাল হচ্ছে। যেখানে তিনি জোর দিয়ে বলেছিলেন যে, জাতীয় গণতান্ত্রিক জোট অর্থাৎ এনডিএ-র দল বিহারে তাদের সর্বকালের সবচেয়ে বড় জয় অর্জন করবে।
মোদীর এই ভবিষ্যৎবাণী বিফলে যায়নি। তিনি যা বলছিলেন, এবারের নির্বাচনের ফলাফলে ঠিক তাই ঘটেছে। তিনি আজ এই জয়ে আনন্দিত হয়ে জনগণের উদ্দেশ্যে জানান "আগামী দিনে আমরা বিহারের উন্নয়নের জন্য সক্রিয়ভাবে কাজ করব এবং এখানকার পরিকাঠামো এবং রাজ্যের সংস্কৃতিকে একটি নতুন পরিচয় দেব।"
যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন, উন্নয়নের জন্য এজেন্ডা উপস্থাপন করেছেন এবং বিরোধী দলের প্রতিটি মিথ্যার দৃঢ়ভাবে মোকাবিলা করেছেন সেইসমস্ত এনডিএ কর্মীদের প্রতিও প্রধানমন্ত্রী মোদি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন আগামী দিনে এনডিএ সমস্ত স্তরে স্থিতিশীলতা ও গতিশীলতা বজায় রেখে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের লক্ষ্য অর্জনের দিকে কাজ করবে।
মোদী আরও বলেন যে, "যারা এনডিএকে এরকম ঐতিহাসিক জয় এনে দিয়েছে, বিহারের সেই সমস্ত পরিবারের সদস্যদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই। এই অসাধারণ জনাদেশ আমাদের বিহারের জন্য নতুন সংকল্প নিয়ে কাজ করার ক্ষমতা দেবে।"












Click it and Unblock the Notifications