২০ মিনিটের বৈঠক বদলে গেল এক ঘন্টায়! পোপ ফ্রান্সিসকে ভারতে আমন্ত্রণ প্রধানমন্ত্রী মোদীর
প্রথমবার পোপ ফ্রান্সিসের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি২০ সম্মেলনে যোগ দিতেই ইতালি সফরে গিয়েছেন মোদী। সেই সফরের দ্বিতীয় দিনেই পোপের সঙ্গে বৈঠক করলেন তিনি। কথা ছিল ২০ মিনিটের বৈঠক হবে। কিন্তু সেই বৈঠক গড়ায়
প্রথমবার পোপ ফ্রান্সিসের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি২০ সম্মেলনে যোগ দিতেই ইতালি সফরে গিয়েছেন মোদী। সেই সফরের দ্বিতীয় দিনেই পোপের সঙ্গে বৈঠক করলেন তিনি। কথা ছিল ২০ মিনিটের বৈঠক হবে। কিন্তু সেই বৈঠক গড়ায় এক ঘণ্টা।

একাধিক বিষয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে। ইতালি সফরের দ্বিতীয় দিনেও একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পোপ ফ্রান্সিসের সঙ্গে ইতিমধ্যেই দেখা করলেন তিনি। সেখান থেকেই জি ২০ সম্মেলনে যোগ দিতে চান তিনি। অর্থনীতি থেকে শুরু করে স্বাস্থ্য নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে।
পরে ফ্রান্সের প্রেসিডেন্ট, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক হওয়ার কথা মোদীর। এ দিন জি২০ সম্মেলনে যোগ দেওয়ার আগে পোপ এবং মোদীর বৈঠক হয়। ২০ মিনিট সময় নির্ধারণ করা থাকলেও সেই বৈঠক এক ঘণ্টা চলে।
একাধিক বিষয়ে নিয়ে পোপ এবং নরেন্দ্র মোদীর মধ্যে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এই আলোচনায় উঠে এসেছে জলবায়ু পরিবর্তন এবং দারিদ্র্য দূরবীকরণের মতো বিষয়ও। নরেন্দ্র মোদী টুউটে লেখেন, পোপ ফ্রান্সিসের খুব ভালোভাবে বৈঠক হয়েছে। তাঁর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ হয়েছে বলেও জানান তিনি।
তাঁকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন মোদী। পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে ভ্যাটিকান সিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
উল্লেখ্য, এর আগে ১৯৯৯ সালে পোপ দ্বিতীয় জন পলের সঙ্গে দেখা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। সেই সময় ভারতেও এসেছিলেন পোপ দ্বিতীয় জন পল। উল্লেখ্য এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও ভ্যাটিকান সিটি ঘুরে এসেছেন।
উল্লেখ্য, রোম সফরের প্রথম দিনে মহাত্মা গান্ধীর স্মৃতি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। দু'দিনের সফরে একগুচ্ছ কর্মসূচী রয়েছে। একই সঙ্গে ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। তবে এদিন নতুন করে পোপ ফ্রান্সিসকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন মোদী।
করোনা পরিস্থিতির আগে পোপ ফ্রান্সিস ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তিনি আসতে পারেননি। তাই আবারও পোপ ফ্রান্সিসকে সেই অনুরোধ জানান এদিন।
আজ শনিবার ভ্যাটিকানে সেই সাক্ষাৎপর্ব শেষে রোমে জি-২০ সম্মেলনের পর ১ নভেম্বর গ্লাসগোয় পরিবেশ সম্মেলনে যোগ দিয়ে তারপর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী মোদী। এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications