মিলে গেল প্রধানমন্ত্রী মোদীর আশঙ্কা! প্রাক্তন পাক-মন্ত্রী রাহুল-মমতা-কেজরিওয়ালকে শুভেচ্ছা জানিয়ে কী বললেন?
সপ্তম দফার নির্বাচন বাকি রয়েছে। তার আগে ফের একবার ভারতের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া দিলেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন। দেশের বিরোধী দলগুলি পাকিস্তানকে সমর্থন করে বলে অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।
এব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী বলেছেন, ভারতবাসীর রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়ালের মতো নেতানেত্রীদের পাশে থাকা উচিত। যাতে তাঁরা মৌলবাদীদের পরাজিত করতে পারেন।

সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, তিনি বুঝতে পারছেন না, কেন দেশের বাছাই করা নেতানেত্রীরা পাকিস্তানের সমর্থন পায়, তাঁদের সমর্থনের আওয়াজ ওঠে। এব্যাপারে তদন্তের প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদীর মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ হুসেন বলেন, কাশ্মীর হোক কিংবা ভারতের বাকি অংশ, মুসলিমরা মৌলবাদী আদর্শের মুখোমুখি হচ্ছে। ফলে সাধারণ নির্বাচনে নরেন্দ্র মোদীর হারাটা গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, পাকিস্তানের সবাই চায় নরেন্দ্র মোদী পরাজিত হোন। তিনি দাবি করেছেন, ভারতে মৌলবাদ কমলে, দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হবে।
তিনি আরও দাবি করেছেন, পাকিস্তানে ভারতের প্রতি কোনও বিদ্বেষ নেই। কিন্তু ভারতে বিজেপি ও আরএসএস পাকিস্তানের প্রতি ঘৃণার বাতাবরণ তৈরি করেছে। সেখানে মুসলিমদের প্রতি বিদ্বেষ তৈরি করা হয়েছে। সেই জন্য নরেন্দ্র মোদী ও তার আদর্শের এই নির্বাচনে হারাট গুরুত্বপূর্ণ।
পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী বলেছেন, যে বা যাঁরা নরেন্দ্র মোদীকে, ভারতের মৌলবাদীদের হারাতে পারেন, তাঁদের যেমন রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাকিস্তানবাসীর শুভকামনা থাকা উচিত।
এর আগে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন রাহুল গান্ধীর প্রশংসা করেছিলেন। তিনি রাহুল গান্ধীকে ইন্দিরা গান্ধী এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে তুলনা করেছিলেন। তিনি বলেছিলেন, রাহুল গান্ধী জওহরলাল নেহরুর মতো সমাজতন্ত্রী। তিনি আরও বলেছিলেন দেশভাগের ৭৫ বছর পরেও ভারত ও পাকিস্তানের সমস্যা একইরকম রয়ে গিয়েছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications