Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনার উদ্বোধন, মোদীর স্বপ্নের প্রকল্পে বরাদ্দ ৬৪১৮০ কোটি টাকা

সোমবার নিজের নির্বাচনী কেন্দ্র বারানসীতে (varanasi) স্বাস্থ্য পরিকাঠামো প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। তিনি ৬৪, ১৮০ কোটি টাকার প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস

সোমবার নিজের নির্বাচনী কেন্দ্র বারানসীতে (varanasi) স্বাস্থ্য পরিকাঠামো প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। তিনি ৬৪, ১৮০ কোটি টাকার প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনার (Pradhan Mantri Aatmanirbhar Swasth Bharat Yojana) উদ্বোধন করবেন। আগামী ৫ বছরে এই টাকা খরচ করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য গত বাজেটেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছিল বিজেপি নেতৃত্বাধীন সরকার।

প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনার উদ্বোধন, মোদীর স্বপ্নের প্রকল্পে বরাদ্দ ৬৪১৮০ কোটি টাকা

সর্বভারতীয় প্রকল্পের উদ্বোধন ছাড়াও সোমবার প্রধানমন্ত্রীর হাত দিয়েই নটি মেডিক্যাল এবং ৩০ টি প্রোজেক্টের উদ্ধোধন করবে উত্তর প্রদেশ সরকার। সব মিলিয়ে এইসব প্রকল্পে বিনিয়োগের পরিমাণ প্রায় ৫ হাজার কোটি টাকার। একসপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর এটা দ্বিতীয় উত্তর প্রদেশ সফর। সোমবারের অনুষ্ঠানে হাজির থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনার উদ্বোধনী অনুষ্ঠানে বারানসীর পঞ্চায়েত এবং ব্লক পর্যায়, জেলা ও মহকুমা হাসপাতাল এবং বারানসী সরকারি মেডিক্যাল কলেজের স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং কর্মীরা ভার্চুয়ালি উপস্থিত থাকবেন।

PMASBY-এর উদ্দেশ্য হল স্বাস্থ্য সংকটের সময়ে ফাঁকগুলিকে পূরণ করা। যেমন শহর ও গ্রামাঞ্চলে যে স্বাস্থ্য পরিকাঠামোয় পর্যাপ্ত নজরদারি এবং স্বাস্থ্য গবেষণায় সহায়তা করা। দেশব্যাপী স্বাস্থ্য পরিকাঠামোয় গুরুত্বপূর্ণ প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্শিয়ারি পর্যায়ে স্বাস্থ্য পরিকাঠামোয় উন্নতি করা এই প্রকল্পের মূল লক্ষ্য। পাশাপাশি বর্তমান মহামারীর মোকাবিলা করার পাশাপাশি এবং ভবিষ্যতে কোনও মহামারী কিংবা বিপর্যয় দেখা দিলে তার মোকাবিলায় স্বাস্থ্য পরিকাঠামোকে তৈরি রাখার জন্যই এই প্রকল্প। সব মিলিয়ে দেশব্যাপী স্বাস্থ্য পরিকাঠামোয় টাকার যোগান বাড়িয়ে পরিকাঠামোকে আরও শক্তিশালী করাই এই প্রকল্পের মূল্য উদ্দেশ্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+