সংখ্যালঘুদের নিয়ে কতটা স্পর্শকাতর তিনি? 'সন্তুষ্টির রাজনীতি'তে বিশ্বাসী মোদীর নিশানায় কংগ্রস-সহ বিরোধীরা
বিজেপি সংখ্যালঘু বিরোধী, এমন কী প্রধানমন্ত্রীও সংখ্যালঘুদের বিপক্ষে। এমনটাই প্রচার করেন বিরোধীরা। এব্যাপারে নিজের ওদলের অবস্থান অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী মোদী। সংবাদ সংস্থা পিটিআই-এর সঙ্গে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, সংখ্যালঘুদের বিরুদ্ধে তিনি একটি কথাও বলেননি, বলেনি দলও। পাশাপাশি তিনি জানিয়েছেন, কাউকেই বিশেষ নাগরিক হিসেবে মেনে নেবেন না।
এবারের লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রীর মন্তব্য সাম্প্রদায়িকভাবে বিভক্ত এবং তাঁর মন্তব্যে মেরুকরণ হচ্ছে এই অভিযোগ বারে বারে করছে বিরোধীরা। এব্যাপারেই প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন। সোমবার পঞ্চম দফার নির্বাচনের আগে রবিবার সংবাদ সংস্থা পিটিআইকে সাক্ষাৎকার দেন তিনি।

- কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ
পাল্টা প্রধানমন্ত্রীর অভিযোগ, কংগ্রেস দিনের পর দিন সংবিধানের ধর্মনিরপেক্ষ ভাবধারাকে লঙ্ঘন করেছে। তিনি আরও বলেছেন, কংগ্রেস-সহ বিরোধীদের প্রচারে ভোট ব্যাঙ্কের রাজনীতির সঙ্গে যুক্ত সংখ্যালঘুদের সন্তুষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেছেন, ওরা তুষ্টির পথ অনুসরণ করে। সেখানে তিনি সন্তুষ্টির পথ অনুসরণ করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি সবাইকে নিয়ে চলতে চান। তবে কাউকে বিশেষ নাগরিক হিসেবে মেনে নিতে প্রস্তুত নন। সবাইকেই সমান হিসেবে বিবেচনা করেন বলেও জানিয়েছেন তিনি।
- সংখ্যালঘুদের বিরুদ্ধে কিছু বলেননি
কংগ্রেস-সহ বিরোধীরা বারে বারে অভিযোগ করেছে, প্রধানমন্ত্রীর বক্তৃতার কারণে সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি সংখ্যালঘুদের বিরুদ্ধে একটা শব্দও বলেননি। তিনি শুধু কংগ্রেসের ভোট ব্যাঙ্ক রাজনীতির বিরুদ্ধে বলেছেন বলেও দাবি করেন। কংগ্রেস সংবিধানের বিরুদ্ধে কাজ করছে, এই অভিযোগ তিনি করেছেন, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, তিনি নির্বাচনী বক্তৃতায় সংখ্যালঘুদের টার্গেট করতে চাননি। তিনি আরও বলেছেন, বিজেপি কখনই সংখ্যালঘুদের বিরুদ্ধে ছিল না। শুধু আজ নয়, কখনই নয়।
- ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ নয়
প্রধানমন্ত্রী বলেছেন, বিআর আম্বেদকর, জওহরলাল নেহরু-সহ ভারতের সংবিধান প্রণেতারা সিদ্ধান্ত নিয়েছিলেন, ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ থাকবে না। সেই অবস্থান থেকে সরে যাওয়া হচ্ছে। সেটাই তিনি ফাঁস করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, সংবিধান রচনার সময় গণপরিষদে বিজেপির কোনও সদস্য ছিল না।
প্রধানমন্ত্রী দাবি করেছেন, যেখানে কংগ্রেস ও ইন্ডিয়া ব্লক কোনও কোনও রাজ্যে অ্যাকাউন্ট খোলার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, সেখানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ চারএশা আসনের দিকে এগিয়ে যাচ্ছে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications