কোভিড ভ্যাকসিনের বিকাশ কতদূর, জানতে আগামীকাল তিনটে গুরুত্বপূর্ণ ল্যাব পরিদর্শনে নরেন্দ্র মোদী
তিনটে শহর পরিদর্শনে নরেন্দ্র মোদী
করোনা ভাইরাস ভ্যাকসিন বিকাশের পর্যালোচনা ও প্রস্তুতি দেখতে শনিবার ব্যক্তিগতভাবে তিনটে শহর–সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী আহমেদাবাদের জাইদাস বায়োটেক পার্ক, হয়দরাবাদের ভারত বায়োটেক এবং পিনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া পরিদর্শন করতে যাবেন। মোদীর সফর নিয়ে নিশ্চিত করে টুইটে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর।

তিনটে প্রধান ভ্যাকসিন প্রার্থীর উন্নয়ন দেখতে সফর
পিএমও তার টুইটে লিখেছেন, ‘ভ্যাকসিনের বিকাশ ও উৎপাদনের পদ্ধতি দেখতে ও তার ব্যক্তিগত পর্যালোচনা করতে নরেন্দ্র মোদী তিনটে শহর সফরে যাবেন। আহমেদাবাদের জাইদাস বায়োটেক পার্ক, হয়দরাবাদের ভারত বায়োটেক এবং পিনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া পরিদর্শন করবেন তিনি।' তাঁর এই সফরকালে নরেন্দ্র মোদী কোভিড-১৯ ভ্যাকসিনের উন্নয়ন ও প্রস্তুতি নিয়ে ও তার সুবিধা সম্পর্কে বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করবেন। দেশের নাগরিকদের কীভাবে ভ্যাকসিন দেওয়া হবে সে সম্পর্কে চ্যালেঞ্জ ও রোডম্যাপ নিয়েও আলোচনা করবেন।

জাইদাস ক্যাডিলার ল্যাব
মোদী ফার্মা জগতের প্রধান জাইদাস ক্যাডিলার ল্যাবে যাবেন, যা আহমেদাবাদ থেকে ২০ কিমি দূরে চানগোদার ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত এবং সেখানে ভ্যাকসিনের বিকাশ নিয়ে তথ্য সংগ্রহ করবেন। জাইডাস ক্যাডলা ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে তাদের জাইকোভ-ডি ভ্যাকসিন প্রার্থীর প্রথম পর্যায়ের ট্রায়াল শেষ এবং অগাস্ট থেকেই দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করে দিয়েছে তারা।

সিরাম ইনস্টিটিউট
মোদী এরপর পুনে যাবেন এবং তিনি সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া পরিদর্শন করবেন। যাদের সঙ্গে আন্তর্জাতিক ফার্মা অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন প্রস্তুতিকরণের চুক্তি হয়েছে।

ভারত বায়োটেকের ল্যাব
মোদী এরপর হাকিমপুর এয়ার ফোর্সের স্টেশনে অবতরণ করে ভারত বায়োটেকের জেনোম ভ্যালিতে যাবেন, যা হায়দরাবাদ থেকে ৫০ কিমি দূরে অবস্থিত। ভারত বায়োটেকের কোভ্যাকসিন তৃতীয় পর্যায়ের ট্রায়ালে রয়েছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications