শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানাতে বিজেপির টার্গেট! বিজেপির জাতীয় কাউন্সিলে '৩৭০' ব্যাখ্যা PM মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য স্থির করে দিয়েছিলেন, কয়েকদিন আগেই। সেই লক্ষ্যকে সুদৃঢ়় করতে বিভিন্ন রাজ্যের কয়েকহাজার নেতাকে নিয়ে দিল্লির ভারত মণ্ডপমে দু'দিনের সম্মেলন করছে বিজেপি। এই সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, কোর কমিটির সদস্য এহং অন্য সিনিয়র নেতা ও মন্ত্রীরা।

এদিন সকাল দশটায় প্রধানমন্ত্রী মোদী ভারত মণ্ডপমে পৌঁছন। সেখানে তিনি বিজেপি ও মোদী সরকারের উন্নয়ন যাত্রা নিয়ে প্রদর্শনীতে যান। গত দশ বছরের উন্নয়ন যাত্রা এই প্রদশর্নীতে তুলে ধরা হয়েছে। বিজেপি নেতা ভূপেন্দ্র চৌধুরী বলেছেন, তারা প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে নির্দেশনা পাবেন।

নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী মোদী সেখানে দলীয় নেতা ও কর্মীদের সম্বোধন করে বলেছেন, বিজেপি ৩৭০ টি আসনে জয়ী হলে তা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি সত্যিকারের শ্রদ্ধা হবে। তিনি জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের জন্য লড়াই করেছিলেন।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী পদাধিকারীদের বৈঠকে ভাষণ দিতে পারেন। তবে সমাপ্তি ভাষণে প্রধামন্ত্রী মোদী নির্বাচনে জয়ী হওয়ার মন্ত্র দেবেন। পাশাপাশি তিনি বলবেন, কীভাবে ২০৪৭ সালের মধ্যে দেশ উন্নত করা যায়। তিনি গত ১০ বছরে সরকারের সাফল্যও তুলে ধরবেন।

২০১৯-এ বিজেপি একাই নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে দেওয়া হয়। এবার তাই নির্বাচনী প্রচারে আসতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, নির্বাচনী প্রচারে রাম মন্দিরের থেকে বেশি কার্যকরী হতে পারে ৩৭০ ধারা বাতিল। সেই মতোই পরিকল্পনা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

এদিন থেকে ভারত মণ্ডপমে শুরু হওয়া বিজেপির জাতীয় কাউন্সিলের দু'দিনের বৈঠকে সারা দেশ থেকে সাড়ে এগারো হাজারের বেশি প্রতিনিধি যোগ দিয়েছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, বিজেপি জাতীয় কাউন্সিলের বৈঠক নতুন কিছু নয়। ২০১৪ ও ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগেও এই ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তবে দু'বারই তা হয়েছিল রামলীলা ময়দানে।

রবিশঙ্কর প্রসাদ বলেছিলেন, কংগ্রেস ও কমিউনিস্টরা বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকে বিজেপি সম্পর্কে। তিনি দাবি করেছেন, বিজেপিই একমাত্র দল যারা গণতান্ত্রিক পদ্ধতিতে সর্বাধিক সাংগঠনিক কাজ করে থাকে। এছাড়া তারা যথাসময়ে দলের জাতীয় সম্মেলন, জাতীয় কার্যনির্বাহী এবং রাজ্য ও জেলায় কর্মসূচি পালন করে থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+