বুদাপেস্টের হোটেল থেকে পরিচালনা! 'অপারেশন গঙ্গা'ই প্রমাণ করে দিচ্ছে ভারতের ক্ষমতা ক্রমবর্ধমান, বললেন মোদী
গত ২৪ ঘন্টায় ১৩ টি বিমানে করে ইউক্রেনের (Ukraine) প্রতিবেশী দেশগুলি থেকে ভারতীয় নাগরিকদের দেশে ফেরত আনা হয়েছে। ভারতের এই উদ্ধার প্রক্রিয়ার নাম অপারেশন গঙ্গা (Operation Ganga)। এই অপারেশন গঙ্গা সম্ভব হয়েছে বিশ্বে ভারত
গত ২৪ ঘন্টায় ১৩ টি বিমানে করে ইউক্রেনের (Ukraine) প্রতিবেশী দেশগুলি থেকে ভারতীয় নাগরিকদের দেশে ফেরত আনা হয়েছে। ভারতের এই উদ্ধার প্রক্রিয়ার নাম অপারেশন গঙ্গা (Operation Ganga)। এই অপারেশন গঙ্গাই প্রমাণ করে দিচ্ছে বিশ্বে ভারতের প্রভাব কতটা। এদিন পুনেতে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

সিম্বায়োসিস বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
এদিন প্রধানমন্ত্রী মোদী পুনেতে মেট্রো রেলের উদ্বোধনের পাশাপাশি একাধিক অনুষ্ঠানে অংশ নেন। আর মধ্যে একটি ছিল পুনের সিম্বায়োসিস বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অনুষ্ঠান। সেখানে তিনি বলেনয় ভারত সরকার অপারেশন গঙ্গার মাধ্যমে যুদ্ধক্ষেত্র থেকে হাজার হাজার ভারতীয়কে নিরাপদে সরিয়ে আনছে। বিশ্বে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের কারণে ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে হাজার হাজার ছাত্রছাত্রীকে মাতৃভূমিতে ফিরিয়ে আনা গিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন বেশ কয়েকটি বড় দেশও নাগরিকদের সরিয়ে নিতে গিয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে।

এখনও পর্যন্ত ১৫৯২০ জনকে ফেরানো হয়েছে
২৪ ফেব্রুয়ারির পর থেকে অপারেশন গঙ্গার মাধ্যমে ৭৬ টি বিমানে ১৫৯২০ জনকে দেশে ফেরানো হয়েছে। আর এই ৭৬ টির মধ্যে ১৩ টি এসেছে গত ২৪ ঘন্টায়। এদিন ভারত সরকারের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। এর মধ্যে ৩১ টি বিমান এসেছে রোমানিয়া থেকে, ১৩ টি পোল্যান্ড থেকে, ২৬ টি এসেছে হাঙ্গেরি থেকে আর স্লোভাকিয়া থেকে এসেছে ৬ টি বিমান।

হাঙ্গেরির বুদাপেস্ট থেকে অপারেশন গঙ্গাকে নিয়ন্ত্রণ
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নিতে অপারেশন গঙ্গার পরিচালনা করা হচ্ছে হাঙ্গেরির বুদাপেস্ট থেকে। সেখানেই একটি ছোট হোটেলের ঘরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। ভারতে তরুণ ইন্ডিয়ান ফরেস্ট সার্ভি অফিসাররা অপারেশন গঙ্গাকে সফল করার জন্য একটি দল তৈরি করে কাজ চালাচ্ছেন। এই কাজে সাহায্য করছে প্রযুক্তিবিদদের একটি দল। এছাড়াও শত শত স্বেচ্ছাসেবক কাজ করে চলেছেন।
|
কাজের ব্যাখ্যা
পুরো কাজের নেতৃত্বে রয়েছে ইসরায়েলে নিযুক্ত ভারতের সহকারী রাষ্ট্রদূত রাজীব বোদওয়াদে। সংবাদ মাধ্যমের সময় কথা বলার সময়ে তিনি জানিয়েছেন, কাজ শুরু করার সময় মাত্র কয়েকজন ছাত্র ছিল। এর পরেই ধীরে ধীরে তাদের সংখ্যা বাড়তে শুরু করে। একটি কাঠামো তৈরি প্রচেষ্টা শুরু করা হয়। তারপর থেকে ১৫০ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে কাজটি করা হচ্ছে। তিনি জানিয়েছেন সীমান্ত থেকেই তাঁদেরকে খবর দেওয়া হচ্ছে কতজন ভারতীয় সীমান্ত পার হয়েছেন। কতজন কোন শহরে যাচ্ছে, তার ভিত্তিতেই ভারতীয়দের হিসেব রাখা হচ্ছে। ভারতীয়দের জন্য শুধু বিমানের ব্যবস্থা করাই নয়, তাঁদের জন্য পরিবহণের ব্যবস্থা করা, বাসস্থান ও খাবারের ব্যবস্থাও করা হচ্ছে। তিনি জানিয়েছেন গত কয়েক দিনে ২ হাজার জনের বেশি লোকের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। শুধু রাজীব বোদওয়াদেই নয়, অপারেশন গঙ্গায় সামিল করা হয়েছে বিভিন্ন দেশে থাকা আরও বেশ কয়েকজন অফিসারকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications