Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্বাধীনতার অমৃতকালে দেশের সুউচ্চ উড়ান, বেঙ্গালুরুতে এশিয়ার সর্ববৃহৎ এয়ার শোয়ের উদ্বোধন করে বার্তা মোদীর

এশিয়ার সর্ববৃহৎ এয়ারশো এই এরো ইন্ডিয়া ২০২৩। এতে যোগ দিয়েছে ৯৮টি দেশ, ৮০৯টির মত কোম্পানি

স্বাধীনতার অমৃতকালে এশিয়ার সর্ববৃহৎ এয়ারশোয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেঙ্গালুরুতে আয়োজন করা হয়েছে এই এয়ার শোয়ের। তাতে প্রায় ৯৮টি দেশ অংশ নিয়েছে। সেই এয়ার শোয়ে অংশ নিচ্ছে দেশিয় প্রযুক্তিতে তৈরি একাধিক ভারতীয় যুদ্ধ বিমান। উদ্বোধনের পরেই দেশিয় প্রযুক্তিতে তৈরি তেজসের সমর্থনে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এশিয়ার সর্ববৃহৎ এয়ার শোয়ের উদ্বোধন করে বার্তা মোদীর

আজ থেকে বেঙ্গালুরুতে শুরু হয়েছে এরো ইন্ডিয়া ২০২৩। এয়ার শো। সেখানে ভারতীয় যুদ্ধ বিমানের পাশাপাশি ৯৮টি দেশের যুদ্ধ বিমান মহড়া দেবে। ভারতে দেশিয় প্রযুক্তিতে তৈরি একাধিক যুদ্ধ বিমান এখানে প্রদর্শন করবে। এছাড়াও ৮০৯টি বিমান প্রস্তুত কারক সংস্থা এই এয়ারশোয়ে যোগ দিয়েছে। এরো ইন্ডিয়া ২০২৩-র থিম হল দ্য রানওয়ে অব বিলিয়ন অপারচুনিটি।

ভারতে তৈরি একাধিক কোম্পানির বিমান এই এয়ার শোয়ে অংশ নেবে। উদ্বোধনের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেজস নিয়ে প্রশংসা করেছেন। ভারতীয় যুদ্ধ বিমান দেশিয় প্রযুক্তিতে তৈরি তেজসের দুর্ঘর্ষ রূপ নিয়ে সরব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর এই এয়ার শোকের মাঝেই ভারতের সঙ্গে একাধিক বিদেশী প্রতিরক্ষা অস্ত্র এবং বিমান প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি হবে। ৭৫০০০ কোটি টাকার চুক্তির সম্ভাবনা রয়েছে। একাধিক বিদেশি কোম্পানিকে বরাত দিতে পারে ভারত।

সেই সঙ্গে ১০০টি জেট এবং এয়ারবাস, বোয়িং কেনার চুক্তিও করতে পারে ভারত। প্রায় ১০০ বিলিয়ন ডলারের চুক্তি করার সম্ভাবনা রয়েছে। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রতিরক্ষা ক্ষেত্রে জোর দিয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রের উন্নয়নে বিনিয়োগ বেড়েছে। একাধিক অত্যাধুনিক বিমান, যুদ্ধ বিমান, হেলিকপ্টার কার্গো বিমান যুক্ত হয়েছে ভারতীয় সেনায়। নৌসেনাকেও সাজিয়ে তোলা হয়েছে। অত্যাধুনিক সব যুদ্ধ জাহাজ কেনা হয়েছে। অস্ত্রভান্ডারেও সামিল হয়েছে অত্যাধুনিক সব মারণাস্ত্র।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+