PM Modi hits out at Opposition: পরিবার সব, দেশ কিছু নয়! মোদীর নিশানায় বিরোধী বৈঠকের মুখোশধারীরা
PM Modi hits out at Opposition: পোর্টব্লেয়ারের বীর সাভারকার বিমানবন্দরে একটি নতুন টার্মিনালের ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠান থেকেই বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠককে ভ্রষ্টাচারীদের সম্মেলন বলে কটাক্ষ করেন।
প্রধানমন্ত্রী মোদী বলেন, এদের মন্ত্রই হল পরিবারের দ্বারা এবং পরিবারের জন্য (PM Modi hits out at Opposition)। তিনি বলেন, এইসব লোকেদের কাছে পরিবারই প্রথম, জাতি কিছু নয়। নাম না করে তিনি রাহুল গান্ধীকে নিশানা করেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিই তাদের প্রেরণা, যত বড় কেলেঙ্কারি, যত বড় দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, টেবিলে তাদের আসন তত বেশি।

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিগ্রস্ত পরিবারবাদীরা মিলিত হচ্ছে। বেঙ্গালুরুতে বিরোধীদের মেগা বৈঠককে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন (PM Modi hits out at Opposition), লেভেল একজনের আর প্রোডাক্ট আরেকজনের। কত মুখোশধারী সেখানে বসে রয়েছে, চড়া সুরে আক্রমণ করেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, ২০ লক্ষ কোটি টাকার দুর্নীতির গ্যারান্টি বিরোধী জোটের। কট্টর ভ্রষ্টাচারীদের সম্মেলন বলেও আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই বৈঠক আদালতে সাজাপ্রাপ্তদের পথপ্রদর্শক।
প্রসঙ্গত এদিন যেমন বেঙ্গালুরুতে বিরোধী ২৪ টি দলের বৈঠক বসতে চলেছে, অন্যদিকে দিল্লির অশোক হোটেলে বিজেপি-সহ ৩৮ টি এনডিএ সহযোগী দলের বৈঠক হতে চলেছে। তার আগেই এদিন সকালের প্রধানমন্ত্রী বিরোধীদের নিশানা করলেন (PM Modi hits out at Opposition)।
আন্দামানের পোর্টব্লেয়ার বিমানবন্দরে নতুন টার্মিনাল বিল্ডিং ৭১০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে। সরকারের দেওয়া বিবৃতি অনুযায়ী নতুন এই টার্মিনাল বিন্ডিংয়ের নতুন ভবন দ্বীপপুঞ্জের সঙ্গে সংযোগ বাড়াবে। প্রায় ৪০,৮০০ বর্গ মিটার এলাকা নিয়ে তৈরি নতুন টার্মিনাল ভবনটি বছরে প্রায় ৫০ লক্ষ যাত্রী আসা-যাওয়ায় সক্ষম হবে বলে দাবি করা হয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications