কংগ্রেস পাঞ্জাবে মাদকের আতঙ্ক ছড়িয়েছিল, AAP যুবকদের মদের নেশা ধরাচ্ছে, অভিযোগ মোদীর

কংগ্রেস পাঞ্জাবে মাদকের আতঙ্ক ছড়িয়েছিল, AAP যুবকদের মদের নেশা ধরাচ্ছে, অভিযোগ মোদীর

২০ ফেব্রুয়ারি পাঞ্জাবে বিধানসভা নির্বাচন তার আগে পাঠানকোটের নির্বাচনী র‍্যালি থেকে আপ, কংগ্রেসেকে একযোগে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের র‍্যালি থেকে মোদীর বক্তব্য ছিল স্পষ্ট, পাঞ্জাবে মাদক কিংবা মদের বাড়বাড়ন্তের জন্য আম আদমি পার্টি এবং কংগ্রেস সমান অপরাধের অংশীদার বলেন তোপ দাগেন প্রধানমন্ত্রী৷

কংগ্রেস পাঞ্জাবে মাদকের আতঙ্ক ছড়িয়েছিল, AAP যুবকদের মদের নেশা ধরাচ্ছে, অভিযোগ মোদীর

মোদী বলেন, পাঞ্জাবে আম আদমী পার্টি ও কংগ্রেস কুস্তি করছে যেন তারা ডব্লিউ ডব্লিউ এফএ -এর মঞ্চে রেয়েছে। আপ আসলে কংগ্রেসের ফটোকপি। কংগ্রেস পাঞ্জাবে মাদকের আতঙ্ক নিয়ে এসেছে, আর আপ দিল্লির যুবকদের মদের নেশায় ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে৷ তিনি কংগ্রেসকে আক্রমণ করে আরও বলেন যে কংগ্রেস পাঞ্জাবকে অপমান করেছে। কংগ্রেস নেতারা পাঠানকোট ঘটনার পর দেশের সৈন্যদের বীরত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। তারা দেশের শহীদদের অপমান করেছে। পুলওয়ামা ঘটনার সময়ও আমাদের সেনা জওয়ানদের সাহসিকতা নিয়ে প্রশ্ন তুলছে কংগ্রেস। যদি তারা আরও একবার ক্ষমতায় আসার সুযোগ পায়, তাহলে পাঞ্জাবের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলবে।

কংগ্রেসের সমালোচনা করলেও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন কংগ্রেস নেতা ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের প্রশংসা করেন মোদী। অমরিন্দর সিং-এর প্রশংসা করে মোদী বলেন, যে অমরিন্দর সিং আগে কংগ্রেসে ছিলেন এবং দলের এই ধরনের অসৎ উদ্দেশ্যগুলি বন্ধ করতে চেয়েছিলেন, কিন্তু এখন, তিনিও সরে গিয়েছেন৷ ১৯৮৪ সালের শিখ বিরোধী হিংসা নিয়ে কথা বলতে গিয়ে মোদি বলেন, যে বিজেপি সরকার হিংসায় অভিযুক্তদের জেলে ভরেছে। একইসঙ্গে ১৯৪৭ সালে দেশভাগের সময় কর্তারপুর সাহিব পাকিস্তানে যাওয়ার বিষয়েও কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মোদী৷

সঙ্গেই মোদী জুড়ে দেন, এমনকি যুদ্ধের সময়ও, কংগ্রেস পাকিস্তানের কাছ থেকে জমি ফিরিয়ে নিতে চায়নি। ১৯৭১ সালের যুদ্ধের সময়, তৎকালীন কংগ্রেস সরকারের উচিত ছিল ৯০ হাজার পাকিস্তানি সৈন্যকে এই শর্তে ফিরিয়ে দেওয়া যে পাকিস্তান কর্তারপুর সাহেব গুরুদ্বার ফিরিয়ে দেবে৷ এখানেই না থেমে বংশগত রাজনীতিকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা যেখানেই জয়ী হই না কেন, আমরা দূরে বসে সরকার নিয়ন্ত্রণ এবং তুষ্টি ও বংশগত রাজনীতিকে উৎখাত করি। আমরা একটি নতুন পাঞ্জাব তৈরি করব। পাঞ্জাবের উন্নতির জন্য বিজেপি কোনও চেষ্টাই ছাড়বে না। এবার পাঞ্জাবের জনগণ আমাদের পাশে দাঁড়াবেন একবার তাঁরা আমাদের সমর্থন করবেন। কেন্দ্র সরকারপ সন্ত রবিদাসের আদর্শ মেনে কাজ করে। পাঠানকোটে আসার আগের দিন প্রধানমন্ত্রী মোদী রবিদাস জয়ন্তী উপলক্ষে দিল্লির করোলবাগে শ্রী গুরু রবিদাস বিশ্রাম ধাম মন্দিরে প্রার্থনা করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+