'আতঙ্কিত হওয়ার কারণ নেই', করোনা ভাইরাস নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী মোদী
'আতঙ্কিত হওয়ার কারণ নেই', করোনা ভাইরাস নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী মোদী
করোনা ভাইরাস নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে দেশে। ইতালি এবং দুবাই থেকে আসা দুই ভারতীয়ের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। তারপরেই আতঙ্ক আরও দ্বিগুণ আকার নিয়েছে। পরিস্থিত মোকাবিলায় শেষে করোনাভাইরাস নিয়ে দেশবাসীকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

করোনা ভাইরাস নিয়ে মোদীর বার্তা
করোনা ভাইরাসে দুই ভারতীয়ের আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই গোটা দেশে আতঙ্ক ছড়িয়েছে। দিল্লিতে এবং তেলঙ্গানার দুই বাসিন্দার শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। তারপরেও আরও সতর্ক হয়েছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আস্বস্ত করে বলেছেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। সবরকম ব্যবস্থা নিচ্ছে সরকার।

সচেতনার বার্তা মোদীর
করোনা ভাইরাস থেকে বাঁচতে দেশবাসীকে সচেতন হওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লিখেছেন, এই মারণ ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে সচেতনতা হিেসবে কিছু জিনিস মেনে চলুন। বারবার হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে সর্দি কাশি হলে মুখে মাস্ক অথবা মুখ টিসু দিয়ে ঢেকে রাখার পরামর্শ দিয়েছেন।

করোনা ভাইরাস মোকাবিলায় উচ্চ পর্যায়ের বৈঠক
করোনা ভাইরাস সংক্রমণের খবর প্রকাশ্যে আসার পরেই প্রধানমন্ত্রী একাধিক মন্ত্রকের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। একাধিক রাজ্য সরকারের সঙ্গেও পরিস্থিতি মোকাবিলা নিয়ে বৈঠক করেছেন তিনি। অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও জরুরি বৈঠক করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন উচ্চ পর্যায়ের বৈঠক করে দেশবাসীকে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইরান, ইতালি সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।












Click it and Unblock the Notifications