Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অন্তত মার্চ পর্যন্ত রামমন্দির যাবেন না! জানেন মন্ত্রীদের কেন এমন পরামর্শ দিলেন মোদী

Ram Mandir Inauguration: অযোধ্যার রামমন্দিরে না যাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ বুধবার মন্ত্রিসভার বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই বৈঠকেই মন্ত্রিসভার সদস্য এবং অন্যান্যদের রামমন্দিরের না যাওয়ার পরামর্শ দেন তিনি। অন্তত আগামী মার্চ মাস পর্যন্ত তাঁরা যাতে না যান সেই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এমনটাই জানা গিয়েছে। যদিও এই বিষয়ে সরকারি কোনও বার্তা দেওয়া হয়নি। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PmModi) রাম মন্দিরের উদ্বোধন ( Ram Mandir Inauguration) করেছেন। দীর্ঘ ৫০০ বছরের প্রতীক্ষার অবসান ঘটেছে। কার্যত আবেগে ভাসছে অযোধ্যা সহ গোটা দেশ।

( Ram Mandir Inauguration)

মঙ্গলবার থেকেই মন্দিরের দরজা সাধারণের জন্যে খুলে দেওয়া হয়েছে। আর এরপর থেকেই কার্যত লাখে লাখে দরশনার্থী ভিড় জমাচ্ছেন মন্দিরে। কারহত প্রথম দিনেই ৫ লক্ষ পুণ্যার্থী সমাগম হয় অযোধ্যায়। একেবারে যা বিশ্বরেকর্ড বলেই দাবি স্থানীয় প্রশাসনের।

এমনকি আজ বুধবারও রামমন্দিরের (Ram Mandir Inauguration) বাইরে একেবারে লম্বা লাইন ছিল। বিশাল এই ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসনকে। এমনকি রামমন্দির ট্রাস্টের তরফেও বিষয়টি সামাল দেওয়া কার্যত মুশকিল হচ্ছে। যদিও গোটা বিষয়টির উপর নজর রাখছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

কিন্তু দেশজুড়ে যেভাবে মানুষ মন্দিরে আসছেন তাতে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হচ্ছে। এই অবস্থায় মন্ত্রিসভার সদস্য এবং অন্যান্যদের বড় পরামর্শ মোদীর।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সাধারণের ভিড় উপচে পড়ছে। সামাল দেওয়া কঠিন হচ্ছে প্রশাসনের। এই অবস্থায় ভিভিআইপি মুভমেন্ট হয় তাতে সমস্যা আরও কঠিন হবে বলে মনে করা হচ্ছে। এমনকি ক্ষোভ বাড়বে সাধারণ মানুষের মধ্যে।

আর তা ভালোই বুঝেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেদিকে তাকিয়েই এহেন পরামর্শ প্রধানমন্ত্রী। বলছে সর্বভারতীয় সংবাদমাধ্যম। অন্তত আগামী মার্চ মাস পর্যন্ত মন্ত্রিসভার সদস্য বা অন্যান্যরা কেউ যাতে না যান মন্দিরে সেই পরামর্শ ওই বৈঠকে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে রামমন্দিরের উদ্বোধনের বিষয়ে বিভিন্ন ধরনের চর্চা চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এই বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছে সে বিষয়ে মন্ত্রীদের সমীক্ষা করার পরামর্শও এদিন প্রধানমন্ত্রী দিয়েছেন বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+