নয়াদিল্লি স্টেশনে এবার থেকে মিলবে না প্ল্যাটফর্ম টিকিট, এছাড়া প্রবেশেও এল নতুন নিয়ম
শনিবার রাতে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় ১৮ জনের প্রাণহানির পর, নয়াদিল্লি রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি যাত্রীদের নিয়মশৃঙ্খলার মধ্যে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে এবার থেকে।
এক কর্মকর্তা জানিয়েছেন, ফুটওভার ব্রিজে অনর্থক ঘোরাফেরা এখন কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং এই নিয়ম কার্যকর করতে নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। প্রয়াগরাজগামী ট্রেনগুলির ওপর বাড়তি নজরদারি চলছে, যাতে অতিরিক্ত ভিড় এড়ানো যায় এবং প্ল্যাটফর্মের যাত্রীসংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায়।

নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের ৫টি বড় পরিবর্তন:
১) প্ল্যাটফর্ম টিকিট বন্ধ: যাত্রীদের অতিরিক্ত ভিড় রোধ করতে প্ল্যাটফর্ম টিকিট সাময়িকভাবে বিক্রি বন্ধ করা হয়েছে।
২) কঠোর প্রবেশ নিয়ম: কেবল বৈধ টিকিটধারী যাত্রীদের স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে, প্রবেশের আগে পুঙ্খানুপুঙ্খ যাচাই করা হবে।
৩) ট্রেনে ওঠার জন্য সুশৃঙ্খল লাইন: যাত্রীদের নির্ধারিত লাইনে দাঁড়িয়ে ট্রেনে উঠতে হবে, যাতে বিশৃঙ্খলা এড়ানো যায়।
৪) স্টেশনের বাইরে অপেক্ষার স্থান: ছট পুজোর সময় যখন স্টেশনের বাইরে অপেক্ষার জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণ করা হয়, এবার থেকে সেই ব্যবস্থায় ফিরিয়ে আনা হচ্ছে দিল্লি স্টেশনে।
৫) ১৫ ও ১৬ নম্বর প্ল্যাটফর্মে এসকেলেটর বন্ধ: অতিরিক্ত ভিড় এবং দুর্ঘটনা এড়াতে এই প্ল্যাটফর্মগুলোর এসকেলেটর বন্ধ রাখা হয়েছে।
রবিবার স্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লি পুলিশ, রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) এবং সরকারি রেলওয়ে পুলিশ (GRP) অতিরিক্ত কর্মী মোতায়েন করেছে। স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের দ্রুত গতিবিধি নিশ্চিত করতে পুলিশ নিয়মিত মাইকে ঘোষণা করছে।
গত ১৫ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের ১৬ নম্বর প্ল্যাটফর্মের সরু সিঁড়িতে ওঠা-নামা করার সময় পদপিষ্টের ঘটনা ঘটে। ট্রেনের ঘোষণায় বিভ্রান্ত হয়ে হাজার হাজার যাত্রী একসঙ্গে প্ল্যাটফর্মের দিকে ছুটতে শুরু করলে বিশৃঙ্খলা দেখা দেয়। ওপরে উঠতে চাওয়া যাত্রী ও নিচে নামতে থাকা যাত্রীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে পড়ে গিয়ে পদদলিত হন।
রেল মন্ত্রক এই ঘটনার তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের আড়াই লক্ষ টাকা এবং সামান্য আহতদের জন্য ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।
-
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে -
ভোটের আগে বীরভূমে বিপুল বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য -
ভোটের জন্য নজিরবিহীন প্রস্তুতি, ২৫ লক্ষ কর্মী সহ কমিশনের ভরসা ১,১১১ পর্যবেক্ষক -
কালবৈশাখীর জেরে কমল তাপমাত্রা, আজ কী বৃষ্টি হবে? জানাল হাওয়া অফিস -
সপ্তাহান্তে রাজ্যের অধিকাংশ জেলায় হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টিরও সম্ভাবনা কিছু জেলায় -
উড়ানে বড় স্বস্তি! ৬০ শতাংশ আসন ফ্রি, একসঙ্গে বসবে পরিবার, নতুন নিয়মে বদলাচ্ছে উড়ান পরিষেবা -
ভোটের আগে একসঙ্গে ১১ জেলায় জেলাশাসক বদলি, উত্তরবঙ্গে বড়সড় রদবদল -
গ্যাসের সঙ্কট ও কালোবাজারি ঠেকাতে কড়া কেন্দ্র, বাড়ছে পাইপ গ্যাসের সরবরাহ -
নির্বাচনের আগে ফের পুলিশে বড়সড় রদবদল, একসঙ্গে পাঁচ ডিআইজি অপসারণে কমিশনের কড়া পদক্ষেপ -
বাড়বে জয়ের মার্জিন, ১ লাখ ভোট টার্গেট করে প্রচার শুরু দিলীপ ঘোষের












Click it and Unblock the Notifications