Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দিল্লির 'রাজপথ' থেকে লাদাখের ১৮০০০ ফুট উচ্চতা - সর্বত্র পালিত ৭০তম প্রজাতন্ত্র দিবস, দেখুন ছবি

ছবিতে ৭০তম প্রজাতন্ত্র দিবস উদযাপন।

শনিবার সারা দেশে উৎসাহ-উদ্দীপনায় পালিত হল ৭০তম 'প্রজাতন্ত্র দিবস'। ১৯৪৯ সালে ভারতের সংবিধানকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করার পরের বছর ২৬ জানুয়ারি তারিখে তা ভারতের শাসন-দলিলে পরিণত হয়েছিল। সেই থেকে প্রতি বছর ভারতের প্রতিটি কোনে এই দিনটিতে গণতন্ত্রকে উদযাপন করে হয়।

মূল অনুষ্ঠানটি হয় দিল্লিতে 'রাজপথ', অর্থাত রাষ্ট্রপতির বাসভবন থেকে বিজয় চক হয়ে ইন্ডিয়া গেট পর্যন্ত বিস্তৃত রাস্তায়। এই বছর ভারতে গণতন্ত্রের পথ চলার ৭০তম বছরের সঙ্গে সঙ্গে জাতির জনক মহাত্মা গান্ধীর সার্ধশতবর্ষও। সেই কথা মাথায় রেখে প্রজাতন্ত্র দিবসের প্যারেডের থিম রাখা হয়েছিল 'গান্ধী'।

অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধাজ্ঞাপন

এদিন রাজপথ-এ আসার আগে ইন্ডিয়া গেট-এর কাছে শহাীদ জওয়ানদের স্মরণে এক স্মারকস্তম্ভের উদ্বোধন করে জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধান অতিথি

দক্ষিণ আফ্রিকায় জাতির জনক মহাত্মা গান্ধীর প্রভাব বিচার করে এই বছর প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা-কে। এদিন সকালে তাঁকে সঙ্গে নিয়েই নিজ বাসভবন থেকে রাজপথের অনুষ্ঠান মঞ্চে আসেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।

প্যারেড ও অস্ত্রপ্রদর্শনী

টি-৯০ ভীষ্ম ট্যাঙ্ক, ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম 'আকাশ ডিফেন্স সিস্টেম', কে-৯ বজ্র ৫২ ক্যালিবারের বন্দুক ব্যবস্থা ইত্যাদি অস্ত্র প্রদর্শন করা হয় প্রজাতন্ত্র দিবসের প্যারেডে। সেই সঙ্গে প্যারেডে অংশ নেন অসম রাইফেলস-এর মহিলা দল, মহিলা অফিসার লেফট্যানেন্ট ভাবনা কস্তুরির নেতৃত্বে আর্মি সার্ভিস কর্পস, দিল্লি পুলিশ, সীমান্তরক্ষীদের উষ্ট্র- বাহিনী, ভারতীয় বায়ুসেনা বাহিনী, গোর্খা বাহিনী, ন্যাশনাল ক্যাডেড কর্পস প্রভৃতি।

ট্যাবলোয় জাতির জনক

রেল, খনি ইত্যাদি দপ্তরের ট্যাবলো প্রদর্শনীতে মহাত্মা গান্ধীর জাবনের বিভিন্ন দিক উঠে আসে।

বায়ুসেনার ফ্লাইপাস্ট

রাজপথের প্যারেড শেষ হয় বায়ুসেনার বিমানের নানা করত প্রদর্শনের মধ্য দিয়ে।

কুম্ভমেলায় প্রজাতন্ত্র দিবস

কুম্ভমেলাতেও ভারতের তেরঙ্গা পতাকা নিয়ে সাধু সন্ন্যাসী থেকে সাধারণ মানুষকে প্রজাতন্ত্র দিবস উদযাপনে সামিল হতে দেখা গিয়েছে।

'অ্যাট হোম রিসেপশন'

রাজপথের প্যারেড শুরুর আগে এদিন সকালে রাষ্ট্রপতির বসভবনে আয়োজন করা হয় 'অ্যাট হোম রিসেপশন'-এর।

১৮০০০ ফুট, তাপমাত্রা -৩০ ডিগ্রি

লাদাখে ১৮০০০ ফুট উচ্চতায় -৩০ ডিগ্রি তাপমাত্রাতেও ইন্দো-টিবেটান সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা তেরঙ্গা নিয়ে প্রজাতন্ত্র দিবস পালন করেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+