পার্সোনাল লোন নেওয়ার আগে সাবধান! এই ভুল করলেই সর্বনাশ, মুহূর্তের মধ্যেই ফাঁকা হবে পকেট, জানুন
অনেকেই দরকার পড়লে অর্থাৎ জরুরি অবস্থায় পার্সোনাল লোন নিয়ে থাকেন, আবার কেউ কেউ নিজের কোনও বড়ো স্বপ্নপূরণ করার জন্য এই লোন নেন। আজকের দিনে এই পার্সোনাল লোন হল খুবই জনপ্রিয় একটি আর্থিক উপায়। হঠাৎ করে যদি ঘর সংস্কার করা হয়, উচ্চশিক্ষার জন্য, চিকিৎসার খরচ অথবা আগের ঋণ শোধ করার জন্য অনেকেই এই পার্সোনাল লোনের দিকে ঝুঁকে পড়েন। এটি সহজলভ্য হওয়ার কারণে অনেক সময় এটি একটি কার্যকর সমাধান হিসেবে কাজ করে।

তবে সবার মাথায় রাখা প্রয়োজন যে, পার্সোনাল লোন নেওয়ার সময় কোনওরকমের ভুল করা যাবে না। অনেকেই আছেন যারা এই লোন নেওয়ার ক্ষেত্রে কিছু কিছু ভুল করে ফেলেন। আর এই ভুলের কারণেই ঘটে যায় বিপদ। প্রতিমাসে বেশি বেশি টাকা বের করতে হয় পকেট থেকে। এই পার্সোনাল লোন সঠিকভাবে পরিকল্পনা না করে নিলে আপনার আর্থিক স্থিতিশীলতা নষ্টও হতে পারে। তাই আর সময় নষ্ট না করে সেই সব ভুল সম্পর্কে সবাইকে সজাগ হতে হবে। ভুল গুলি জেনে নিতে হবে, যেগুলো এড়িয়ে চললেই আপনি আর্থিকভাবে সুরক্ষিত থাকতে পারবেন।
সবার প্রথমে নিজের ক্রেডিট স্কোর কত সেটা যাচাই করে নিতে হবে। ক্রেডিট স্কোর যাচাই করার পরেই বুঝতে পৰ যাবে যে ইন্টারেস্ট কিরকম হতে পারে। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে, ক্রেডিট স্কোর যদি ৭৫০-এর উপরে থাকে তাহলে ইন্টারেস্ট কম থাকবে। আর যদি ক্রেডিট স্কোর ৭৫০-এর থেকে কম থাকে , তাহলে ইন্টারেস্ট রেট বাড়বে। অনেকেই লোন পাওয়া যাবে ভেবেই লোভ সামলাতে পারেন না। যে কারণে মাসের শেষে বেশি টাকা ঋণ শোধ করতে হয়। পরে এই বেশি ঋণ শোধের জন্য সমস্যা হয়। তাই প্রথমেই এই ভুল নয়। কোনও ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার আগে একটু ধৈর্য ধরতে হবে। একাধিক ব্যাঙ্কে যাওয়ার চেষ্টা করতে হবে। কোন ব্যাঙ্ক তারা ঠিক টাকা সুদে লোন দিচ্ছে, সেটা দেখতে হবে। তারপর নিজের সুবিধা মতো লোন নিন। লোন পাশ হওয়ার সময় সার্ভিস চার্জ, প্রসেসিং ফি সহ আরো অনেকরকমের চার্জ ব্যাঙ্ক নেয়। সেগুলি সম্পর্কে অনেকেই কোনও খোঁজ না নিয়েই লোন করে বসেন। যার ফলে আরও বিপদ বাড়ে। এই সব ভুল না করে সবদিক হিসেব করে পার্সোনাল লোন নিন। তাতেই পকেট থেকে বেশি টাকা যাওয়ার আশঙ্কা কমবে।
-
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ট্রাম্পের মন্তব্য, যুদ্ধ শেষের পথে পাল্টা বার্তা ইরানের -
১৩১ কোটি টাকা! টি২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের জন্য বিরাট ঘোষণা বিসিসিআইয়ের -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া -
রাজ্যে কৃষকদের প্রতি তৃণমূল সরকারের মনোভাবের তীব্র সমালোচনায় শিবরাজ -
বিচার বিভাগীয় কর্তাদের সব লজিস্টিক সহায়তা দিতে হবে, রাজ্য ও নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের -
এসআইআর নিয়ে ছবি আঁকলেন মমতা, জ্ঞানেশ কুমারকে ভ্য়ানিশ কটাক্ষও ধরনা মঞ্চে












Click it and Unblock the Notifications