Yogi Adityanath: উত্তর প্রদেশের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে! বিধানসভায় বড় দাবি যোগী আদিত্যনাথের

Yogi Adityanath: উত্তর প্রদেশের প্রতি জনগণের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে। বিধানসভার শীতকালীন অধিবেশনে ভাষণ দেওয়ার সময় এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিরোধীদের নিশানা করে তিনি বলেন, উত্তর প্রদেশ এগিয়ে গেলে, আর্থিক উন্নতি করলে বিরোধী সদস্যদের খুশি হওয়া উচিত।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে চারবার এসপির সরকার ছিল। কিন্তু আজ উত্তর প্রদেশের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে। এটা নতুন ভারতের নতুন উত্তর প্রদেশ বলেও মন্তব্য করেন তিনি। উত্তর প্রদেশ এগিয়ে যাবে এবং আর্থিক উন্নতি করবে বলেও বিশ্বাস ব্যক্ত করেছেন তিনি।

যোগী আদিত্যনাথ

এদিকে বিধানসভায় মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে রাজ্যে ১১ লক্ষ গরু সংরক্ষণে উত্তর প্রদেশের ডাবল ইঞ্জিন সরকারের অভূতপূর্ণ প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, গরু রক্ষায় মূল বাজেটে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিরোধীদের আক্রমণ করতে গিয়ে তিনি বলেছেন, বিরোধীদের মনোযোগ প্রকৃত গরু সংরক্ষণের থেকে বন্ধ কসাইখানার দিকে।

তিনি বলেন সরকার গরু পালন ও গরু সেবার সঙ্গেও জড়িত। যতদিন ভারতের কৃষি ব্যবস্থা গরুর ওপরে ভিত্তি করে ছিল, দেশের সম্পদ শস্যে সম্পূর্ণ ছিল। তিনি বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মো প্রাকৃতিক চাষের কথা বলেছেন, যা জিরো বাজেট চাষ। যা দেশকে সুস্থ রাখবে এবং ক্যান্সারের মতো রোগ থেকে রক্ষা করবে।

চিনি জানিয়েছেন, পিএম স্বামীত্ব স্কিমের অধীনে রাজ্যের ৬০ লক্ষের বেশি পরিবারকে জমির মালিকানার অধিকার দেওয়া হয়েছে। ২০২৩-এর ডিসেম্বরের মধ্যে ১.২৫ কোটি পরিবারের জন্য প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+