দাউ দাউ করে জ্বলছে New Delhi-Darbhanga সুপারফাস্ট, আতঙ্কে ঝাঁপ যাত্রীদের

Train Accident: New Delhi-Darbhanga সুপারফাস্ট এক্সপ্রেসে বিধ্বংসী আগুন। প্রাণে বাঁচতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ একাধিক যাত্রীর। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন।

ছুটে গিয়েছেন রেলের আধিকারিকরা। তবে এখনও পর্যন্ত হতাহতের (Train Accident) কোনও খবর নেই। জানা যাচ্ছে, নয়াদিল্লি থেকে দ্বারভাঙ্গা যাচ্ছিল ট্রেনটি। উত্তর মধ্য রেলওয়ের সিপিআরও জানিয়েছেন, ট্রেন নম্বর ০২৫৭০ দারভাঙ্গা ক্লোন স্পেশাল উত্তর প্রদেশের সারাই ভোপট রেলওয়ে স্টেশনের মধ্য দিয়ে যাচ্ছিল।

New Delhi-Darbhanga train

আর সেই সময়ে ট্রেনের (Train Accident) এস ওয়ান কোচে ধোঁয়া দেখতে পান স্টেশন মাস্টার। আর তা দেখা মাত্র ট্রেনটিকে সঙ্গে সঙ্গে থামিয়ে দেন। শুধু তাই নয়, ট্রেন থেকে দ্রুত যাত্রীদের নেমে আসার আবেদন জানানো হয়।

আর এরপরেই কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণে বাঁচতে অনেকেই ট্রেন থেকে ঝাঁপ দেয়। আর তাতে বেশ কয়েকজন যাত্রী হয়েছেন বলে জানা গিয়েছে। তবে মৃত্যুর (Train Accident) কোনও ঘটনা ঘটেনি বলেই রেল আধিকারিকরা নিশ্চিত করেছেন। তবে বিধ্বংসী আগুনে সম্পূর্ণ ট্রেনটি পুড়ে গিয়েছে।

ইতিমধ্যে ঘটনার মুহূর্তের একটি ভিডিও সামনে এসেছে। জেখানে দাউ দাউ (Train Accident) করে জব্লতে দেখা যাচ্ছে কোচটিকে। তবে কীভাবে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। রেলের তরফে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে প্রাথ্যমিক ধারণা, মোবাইল চার্জিং পয়েন্ট থেকে সম্ভবত এই আগুন (Train Accident) লাগতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+