Indian Railway: Waiting Ticket-এ ধরলেই মাঝ রাস্তাতেই নামিয়ে দেবে টিটি! নিয়ম শক্ত করল রেল

Indian Railway: ভারতীয় রেলওয়ে যাত্রীদের সফরকে আরও সুখকর করতে চায়। এমনকি নিয়মকে আরও কড়া হাতে লাগু করার কথাও ভাবছে। তাতে একটা বড় অংশের যাত্রীদের উপর প্রভাব পড়লেও আদৌতে যাত্রা আরও স্বস্তিদায়ক হবে বলে মনে করছে রেলমন্ত্রক।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রেলওয়ে (Indian Railway) গত ১লা জুলাই থেকে Waiting Ticket নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে। আর নিয়মকে ভাঙলে সংশ্লিষ্ট যাত্রীকে বড় অংশের পেনাল্টি দিতে হবে। এমনকি সংশ্লিষ্ট ট্রেনের টিটি যাত্রীকে মাঝ রাস্তায় নামিয়েও দিতে পারে।

Indian Railway

এই বিষয়ে ইতিমধ্যে টিটি এবং রেলকর্মীদের বড় নির্দেশ মন্ত্রকের তরফে দেওয়া হয়েছে বলে খবর। অর্থাৎ এখন থেকে সংরক্ষিত কামরায় Waiting Ticket নিয়ে আর যাত্রীরা উঠতে পারবেন না।

Indian Railway: এর নিয়ম কী?

কোনও যাত্রী যদি স্টেশনের টিকিট কাউন্টার (Indian Railway) থেকে ওয়েটিং টিকিট কিনে থাকেন তবে তিনি সংরক্ষিত কোচেও ভ্রমণ করতে পারবেন। যদি এসিতে ওয়েটিং টিকিট থাকে, তাহলে এসিতেও ভ্রমণ করা যাবে। স্লিপারে হলেও স্লিপারে যাওয়া যাবে। অনলাইনে কেনা টিকিটে আগে থেকেই যদিও নিষেধাজ্ঞা রয়েছে। অনলাইনে Waiting Ticket নিজে থেকেই বাতিল হয়ে যায়।

Indian Railway: কী বলছে রেল?

যদিও রেল আধিকারিকরা বলছেন, Waiting Ticket-এ যাত্রার উপর দীর্ঘদিন ধরেই নিষেধ রয়েছে। কিন্তু তা শক্ত হাতে কার্যকর করা হয়নি। রেলওয়ের (Indian Railway) পরিষ্কার নিয়ম রয়েছে যে আপনি যদি স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট কিনে থাকেন, এবং সেটি Waiting থাকে তাহলে তা ফেরত দিয়ে টাকা নিয়ে নিতে হবে। কিন্তু তা না করেই যাত্রীরা ট্রেনে চড়ে যাচ্ছেন। আর সেই সংখ্যা দিনে দিনে বাড়ছে বলেই দাবি ওই রেল আধিকারিকের।

Indian Railway: কত টাকা জরিমানা লাগবে

নিউজ ১৮ এর খবর অনুযায়ী, কোনও যাত্রী যদি Waiting Ticket-এ যাত্রা করেন এবং ধরা পরেন তাহলে ৪৪০ টাকা জরিমানা (Indian Railway) দিতে হবে। এমনকি টিটি রাস্তায় নামিয়ে দিতে পারে। টিটি মনে করলে, জেনারেল ডিব্বায় যাত্রীকে সরিয়েও দিতে পারেন। রেলওয়ের কাছে প্রায় ৫ হাজার যাত্রীর অভিযোগ এসেছে, যেখানে অনেকেই ওয়েটিং টিকিট নিয়ে যাত্রীরা উঠে পড়ছেন বলে অভিযোগ জানিয়েছেন।

এই বিষয়ে আরও জানতে ভারতীয় রেলের যে কোনও স্টেশনে আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+