পিছিয়ে থেকেও গোয়ায় কংগ্রেসকে টেক্কা দিয়ে সরকার গঠন বিজেপির, মুখ্যমন্ত্রী পার্রিকর!

গোয়ায় সরকার গঠন করতে চলেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হতে চলেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর।

পানাজি, ১২ মার্চ : গোয়ায় ৪০ বিধানসভা আসনে ১৭টিতে জিতেছে কংগ্রেস। বিজেপি জিতেছে মাত্র ১৩টি আসনে। তা সত্ত্বেও গোয়ায় সরকার গঠন করতে চলেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হতে চলেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর।

গোয়ায় কোনও দলই পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকরও ৩৫০০ ভোটে কংগ্রেস প্রার্থীর কাছে হেরে গিয়েছেন। এই অবস্থায় শনিবার ভোটের ফলাফল বেরনোর পরে দাবি ওঠে পার্রিকরকে ফের রাজ্যের প্রধানের পদে ফিরিয়ে আনতে হবে।

পিছিয়ে থেকেও গোয়ায় কংগ্রেসকে টেক্কা দিয়ে সরকার গঠন বিজেপির!

নবনির্বাচিত বিজেপি বিধায়করা রেজোলিউশন পাশ করেন, মনোহর পার্রিকরকেই তাদের চাই। তাঁদের বক্তব্য, কংগ্রেস বিরোধী শক্তিকে একজোট করে গোয়ায় বিজেপির সরকার গঠন করতে একমাত্র পার্রিকরই পারবেন। সেই দাবি কেন্দ্রে পৌঁছলে এদিন গোয়ার দায়িত্বে থাকা বিজেপি মন্ত্রী নিতিন গড়কড়ি জানান, পার্রিকর প্রস্তুত রয়েছেন গোয়ায় দায়িত্ব নিতে।

গোয়ায় কংগ্রেস ১৭টি, বিজেপি ১৩টি আসন পেয়েছে। এদিকে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি, গোয়া ফরওয়ার্ড পার্টি ও নির্দল প্রার্থী তিনটি করে আসনে জয়ী হয়েছেন। একটি আসন পেয়েছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি। এর মধ্যে বিজেপির দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে। যা পরিস্থিতি তাতে বাকীরাও সেই পথেই এগোবে।

এদিকে গোয়ার রাজ্যপাল মৃদুলা সিনহার সঙ্গে দেখা করে সরকার গঠনের আর্জি জানিয়ে এদিন সন্ধ্যায় চিঠি দিয়ে এসেছেন মনোহর পার্রিকর। রবিবার বিজেপি বৈঠক করে পরবর্তী পরিস্থিতি জানাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+