Parliament Special Session: আজ থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন, ৮টি বিল পেশ করবে মোদী সরকার
আজ থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। আজ সংসদের নতুন ভবনে বসবে অধিবেশন। একাধিক বিল পেশের সম্ভাবনা রয়েছে। ৮টি বিল পেশ করবে মোদী সরকার। তার মধ্যে রয়েছে এক দেশ এক নির্বাচন এবং দেশের নাম ইন্ডিয়ার পরিবর্তে ভারত রাখা।
গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। সংসদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। কিন্তু গতকালের অনুষ্ঠানে যোগ দেননি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তার তীব্র সমালোচনা করেছিল বিজেপি।

আজই নতুন সংসদ ভবনে বসতে চলেছে বিশেষ অধিবেশন। হঠাৎ করে কেন সংসদের বিশেষ অধিবেশন ডাকা হল তা নিয়ে জল্পনা চলছে। জানা গিয়েছে সংসদের বিশেষ অধিবেশনে ৮টি বিল পেশ করা হবে। তার মধ্যে রয়েছে দ্যা অ্যাডভোকেট অ্যামেন্ডমেন্ট বিল ২০২৩, দ্যা প্রেস রেজিস্ট্রেশন অব পিরিওডিকাল বিল ২০২৩, ৩ অগাস্ট রাজ্যসভায় বিলগুলি পাস হয়ে গিয়েছে। এছাড়াও পোস্ট অফিস বিল ২০২৩ ও পেশ করা হবে এই অদিবেশনে। গত ১০ অগাস্ট বিলটি রাজ্যসভায় পেশ করা হয়েছে।
এতোদিন পুরনো সংসদ ভবনে বসত অধিবেশন। এবার থেকে নতুন সংসদ ভবনে বসবে অধিবেশন। পুরনো সংসদ ভবনের জন্য সুন্দর একটি লেখা িলখেছেন ১০ মহিলা সাংসদ। গতকাল সর্বদলীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনতার সমস্যা নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে।
নতুন সংসদ ভবনে অধিবেশন শুরু হওয়ার পাশাপাশি একাধিক নিয়ম জারি হচ্ছে। নতুন করে সাংসদদের পরিচয় পত্র তৈরি করা হয়েছে। তাঁদের নতুন আইডি কার্ড দেওয়া হয়েছে। সকাল ১১টার মধ্যে লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের হাজির হওয়ার অনুরোধ জানানো হয়েছে। নতুন সংসদ ভবনে একাধিক সুবিধা দেওয়া হচ্ছে সাংসদদের। তাঁদের জন্য তৈরি করা হয়েছে নতুন ডাইনিং হল। সেন্ট্রাল হল। সাংবাদিকদের জন্য আলাদা করে তৈরি করা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications