Parliament: খাস কলকাতাই ডেরা ছিল সংসদে স্প্রে অ্যাটাক কাণ্ডের মূল চক্রীর, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

সংসদ হামলায় বাংলা যোগে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। তদন্তে জানা গিয়েছে এই ঘটনায় পলাতক মূল অভিযুক্ত ললিত ঝাঁ নাকি দেড় বছর আগেও কলকাতায় থাকতেন। এবং কলকাতার বড় বাজারে একটি বাড়িতে তিনি ভাড়া থাকতেন।

আশপাশের বাসিন্দারা জানিয়েছেন তিনি নিজেকে পেশায় শিক্ষক বলে পরিচয় দিয়েছিলেন। রবীন্দ্র সরণী এলাকার একটি বাড়িতে তিনি থাকতেন। দেড় বছর আগে তিনি সেখান থেকে চলে যান। এদিকে ললিতের সংগঠন সাম্যবাদী সুভাষ সংগঠন নামে নামে জঙ্গলমহলে বেশ বিস্তারলাভ করেছে বলে জানা গিয়েছে।

Parliament

সেই সংগঠনেরই সদস্য নীলক্ষ আইচ নােম বিধাননগর কলেজের ইংলিশ অনার্সের ছাত্র। সংগঠনের সাধারণ সম্পাদক নীলাক্ষ আইচ। তার বাড়ি হালিশহরে। এবং ললিত সেই সংগঠনের সভাপতি বলে জানা গিয়েছে। সংসদে স্মোক অ্যাটাকের প্রথম ভিডিও এই নীলাক্ষ আইচকে পাঠিয়েছিল ললিত। ঘটনার পর থেকে তিনি পলাতক। বিহারের বাসিন্দা ললিত। গত ১৮ মাস ধরে এটি নিয়ে পরিকল্পনা চলেছে।

তদন্তে দিল্লি পুলিশ ফোন করেছিল নীলাক্ষ আইচকে। এবং তার সঙ্গে ললিতের সম্পর্ক িনয়েও কথা বলে। নীলাক্ষ জানায় তাঁর সঙ্গে কলকাতায় একটি ইভেন্টে ললিতের আলাপ হয়েছিল। এছাড়া তার সঙ্গে কোনও সম্পর্ক তাঁর নেই। তদন্তে পুলিশ জানতে পেরেছে ললিত এবং নীলাক্ষ দুজনেই একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত। কলকাতায় গৃহ শিক্ষকতা করতেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+