Parliament Security Breach: নিজের গায়ে আগুন দেওয়ার পরিকল্পনা ছিল অভিযুক্ত সাগরের!পুলিশের জিজ্ঞাসাবাদে বড় তথ্য
Parliament Security Breach: সংসদের ভিতরে দর্শক আসন থেকে লাফ দিয়ে নেমে সাংসদদের লক্ষ্য করে হলুদ স্প্রে করার ঘটনা সেখানকার নিরাপত্তা নিয়ে ত্রুটি নাড়া দিয়েছে বহু মানুষকে। এই ঘটনায় সব অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল।
পুলিশের জিজ্ঞাসাবাদে প্রতিদিনই বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। গ্রেফতার হওয়া অন্যতম অভিযুক্ত সাগর শর্মা জানিয়েছেন, সংসদের বাইরে নিজের গায়ে আগুন দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। এই সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি বিজেপি সাংসদের দেওয়া ভিজিটর্স পাস নিয়ে সংসদে ঢুকেছিলেন।

পুলিশের তৎপরতায় সাগর শর্মাদের বাকি পরিকল্পনা ভেস্তে যায়। পুলিশের স্পেশাল সেলকে সাগর জানিয়েছে, আগুন দেওয়ার মতো পদার্থ কেনার পরিকল্পনা করা হয়েছিল। যে কারণে সংসদের বাইরে গায়ে আগুন দেওয়ার পরিকল্পনা বাদ পড়ে।
দিল্লি পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা একটি বা দুটি নয়, সাতটি স্মোক ক্যান নিয়ে এসেছিল। অভিযুক্তরা সংসদ ভবনের আশপাশের এলাকা গুগল সার্চ করে দেখেছিল। ভিডিও থেকে সংসদের আশপাশের এলাকা সম্পর্কে অনেক কিছু তথ্য পেয়েছিল তাঁরা। সেখানে সংসদের নিরাপত্তার পুরনো ভিডিওগুলি পেয়েছিল অভিযুক্তরা।
সূত্রের খবর অনুযায়ী, এই মামলায় গ্রেফতার হওয়া অভিযুক্তরা নিজেদের মধ্যে সিগন্যাল অ্যাপের মাধ্যমে একে অপরের সঙ্গে কথা বলতেন, যাতে তাদের কেউ ধরতে না পারে। সূত্রটি আরও জানিয়েছে, অভিযুক্তদের উদ্দেশেয ছিল মিডিয়ার সামনে নিজেদেরকে প্রমাণ করা। সব বিষয় মাথায় রেখেই পরিকল্পনাটি এমন একটা সময়ে করা হয়েছিল যে সময় সংসদের শীতকালীন অধিবেশন চলছে।
সংসদ ভবনে ঢুকতে পারলেও শেষ পর্যন্ত সাগর-মনোরঞ্জনদের বড় পরিকল্পনা ভেস্তে যায়। সব অভিযুক্তই এখন দিল্লি পুলিশের হেফাজতে।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications