রাজ্যসভায় পাস, তেলেঙ্গানা বিল এখন রাষ্ট্রপতির সম্মতির অপেক্ষায়

লোকসভার মতো রাজ্যসভাতেও এই বিল ধ্বনিভোটে পাশ হল। যদিও রাজ্যসভায় এই বিল পাশের রাস্তা খুব একটা মসৃন হয়নি। হট্টগোলে দিনভর আজ রাজ্যসভা দফায় দফায় মুলতুবি হয়ে যায়। দুপুরে সরকারপক্ষের সঙ্গে বিজেপির আলোচনায় রফাসূত্র বের হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৮ টা বেজে ০৫ মিনিটে রাজ্যসভার ডেপুটি চেয়ার পি জে কুরিয়েন শেষমেশ বিল পাসের খবর ঘোষণা করেন। তেলেঙ্গানা সমর্থিত সাংসদেরা উচ্ছাসে ফেটে পড়েন।
তেলেঙ্গানার পাশাপাশি সীমান্ধ্রের জন্য স্পেশালপ্যাকেজ ঘোষণা করে বাজিমাত কংগ্রেসের
তেলেঙ্গানা ভিন্ন রাজ্য গঠনের পাশাপাশি সীমান্ধ্রের জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করে বাজিমাত করেছে সরকার। সীমান্ধ্রের ১৩টি জেলাকে ৫ বছরের জন্য বিশেষ মর্যাদা দেওয়া হবে৷ রায়লসীমা এবং উত্তর উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশের পিছিয়ে পড়া এলাকার জন্য থাকছে বিশেষ আর্থিক প্যাকেজ৷ এছাড়াও, করছাড়-সহ সীমান্ধ্রকে দেওয়া হবে নানা অর্থনৈতিক সুযোগসুবিধা৷
এই ঘোষণার সময়েও সভায় হইহট্টগোল চলতে থাকে। সীমান্ধ্রের সাংসদদের সঙ্গে তৃণমূল ও শিবসেনা সাংসদরা ওয়েলে নেমে বিলের কপি ছিড়ে ফেলেন। শেষ পর্যন্ত অবশ্য ধ্বনিভোটে পাশ হয়ে যায় বিল। সংসদের দুই কক্ষের অনুমোদন মেলায় এই বিল এখন পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে।
এদিকে, দলকে অস্বস্তিতে ফেলে, পৃথক তেলঙ্গানার বিরুদ্ধে সওয়াল করেন সীমান্ধ্রের কংগ্রেস সাংসদ চিরঞ্জীবী৷ দফায় দফায় মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন৷ শেষমেশ, কেন্দ্র সীমান্ধ্রকে বিশেষ মর্যাদা দিতে রাজি হওয়াতেই গলে বরফ। বিলে সংশোধনীর অনড় দাবি থেকে সরে আসে বিজেপিও।
-
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন?












Click it and Unblock the Notifications