দল থেকে বহিষ্কৃত পন্নিরসেলবম, এআইএডিএমকে-এর নতুন সাধারণ সম্পাদক পলানিস্বামী
ও পন্নিরসেলবমকে দল থেকে বহিষ্কার করে, এআইএডিএমকে দলের নতুন সাধারণ সম্পাদক হিসাবে কে পলানিস্বামীর নাম ঘোষণা করা হয়।
চেন্নাই, ১৪ ফেব্রুয়ারি : সুপ্রিমকোর্টের রায়ে শশীকলা নটরাজন হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার মামলায় সাড়ে ৩ বছরের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পরই, নড়েচড়ে বসে এআইএডিএমকে। তড়িঘড়ি ও পন্নিরসেলবমকে দল থেকে বহিষ্কার করে , এআইএডিএমকে দলের নতুন সাধারণ সম্পাদক হিসাবে কে পলানিস্বামীর নাম ঘোষণা করা হয়।[আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত শশীকলা নটরাজন]
এদিকে, শশীকলা নটরাজনের দোষী সাব্যস্ত হওয়ার ঘটনার পর পরই মনে করা হচ্ছিল দ্রাবিড় রাজনীতিতে অনেকটাই এগিয়ে রয়ে গেলেন ও পন্নিরসেলবম। অনেকেই মনে করে ছিলেন এআইএডিএমকে-এর তরফে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর মসনদে ওঠা থেকে এই মুহুর্তে কেউ রুখতে পারবেনা পন্নিরসেলবমকে।[দোষী সাব্যস্ত শশীকলা : আয় বহির্ভূত সম্পত্তি মামলার টাইমলাইন ]

কিন্তু হঠাৎই পালানিস্বামীর নাম ঘোষণার পর, তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণ নতুন মোড় নিয়েছে। ঘটনার প্রেক্ষিতে পলানিস্বামী নিজে জানিয়েছেন, চিনাম্মা (শশীকলা) ও বাকি বিধায়করা তাঁকে সাধারন সম্পাদক হিসাবে বেছে নিয়েছেন।[শশীকলা নটরাজনকে নিয়ে এই ৮টি অজানা তথ্য জেনে রাখা প্রয়োজন ]
এদিকে,সরকার গঠনের দাবিদার হিসাবে নিজেকে তুলে ধরে তামিলনাড়ুর রাজ্য়পাল বিদ্যাসাগর রাওয়ের কাছে চিঠি পাঠিয়েছিলেন ও পন্নিরসেলবম। ওই একই মর্মে রাজ্যপালের কাছে আরেকটি চিঠি পাঠান পলানিস্বামীও। ফলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদ নিয়ে লড়াই এখন ও পন্নিরসেলবম বনাম পালানিস্বামী হয়ে দাঁড়ালো।[জয়ললিতার 'জয়া' থেকে 'আম্মা' হয়ে ওঠার কাহিনি]
এর আগে জয়ললিতার মন্ত্রীসভায় পূর্ত বিভাগের দায়িত্ব সামলেছেন এআইএডিএমকে-এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক পালানিস্বামী। এছাড়াও এর আগে এআইএডিএমকে দলের সাধারন সম্পাদক হিসাবে শশীকলা নটরাজনকে নির্বাচন করার বিষয়ে তিনি মুখ্য ভূমিকা নেন।[জয়ললিতা সম্পর্কে এই তথ্যগুলি সিংহভাগ মানুষ জানেন না]
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের












Click it and Unblock the Notifications