Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Panchayat Election: তৃণমূল একটি গ্রাম পঞ্চায়েতও পাবে না, দ্বিতীয়বার ভোটের দাবিতে কেন্দ্রীয়মন্ত্রী

বাংলায় পঞ্চায়েত নির্বাচন সাঙ্গ হয়েছে। ইতিমধ্যে ফল প্রকাশের পর ফের বাংলায় সবুজ ঝড় উঠেছে। কার্যত ধুয়ে-মুছে সাফ বিজেপি। গেরুয়া শিবিরকে আরও ফিরে করে দিয়েছে বামফ্রন্ট-কংগ্রেসের জেগে ওঠা। কিন্তু ভোট হিংসাশ্রয়ী হয়েছে এবং মনোনয়ন থেকে ভোট গণনা পর্যন্ত কারচুপি হয়েছে বলে অভিযোগ।

এই মর্মে পুনরায় ভোটের দাবি তুলছেন বিরোধীরা। তেমনই বাংলায় দ্বিতীয়বার পঞ্চায়েত ভোটের দাবি করে কেন্দ্রীয়মন্ত্রী জন বার্লা বললেন, কেন্দ্রের নজরদারিতে নির্বাচন হলে একটি গ্রাম পঞ্চায়েত পাবে না তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার দাবি, বাংলার ভোটে লুঠতরাজ চালিয়েছে তৃণমূল। বাংলার শাসকদল একটি গ্রাম পঞ্চায়েতও জিতবে না।

দ্বিতীয়বার ভোটের দাবিতে কেন্দ্রীয়মন্ত্রী

তাঁর অভিযোগ, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে লুঠ হয়েছে ব্যালট বাক্স। ভোটের ফল প্রকাশের পর যেখানে সেখানে পড়ে রয়েছে ব্যালট পেপার। বিভিন্ন জায়গায় থেকে বিরোধী প্রতীকে চাপ মারা ব্যালট পেপার উদ্ধার হচ্ছে। তা দেখেই কেন্দ্রীয়মন্ত্রী মনে করছেন, সঠিক পথে ভোট করলে তৃণমূল কংগ্রেস জিতবে না।

কেন্দ্রীয়মন্ত্রী মনে করেন, বাংলার মানুষ আর তৃণমূল কংগ্রেসকে চায় না। তাই নিশ্চিত হার জেনেই সন্ত্রাসের আবহে ভোট লুঠ করেছে রাজ্যের শাসকদল। তিনি মনে করেন, পঞ্চায়েত নির্বাচনে একদিকে যেমন ছাপ্পাবাজি হয়েছে, অন্যদিকে ফলাফল বেরোনোর আগে ব্যালট বাক্স লুঠ করা হয়েছে।

তাঁর মতে, পঞ্চায়েত নির্বাচনের নামে প্রহসন হয়েছে রাজ্যে। তাই দ্বিতীয়বার পঞ্চায়েত নির্বাচন হওয়া উচিত এবং তা হওয়া উচিত কেন্দ্রীয় সরকারের নজরদারিতে। শনিবার শিলিগুড়িতে সপ্তম রোজগার মেলায় উপস্থিত হয়ে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা।

দ্বিতীয়বার ভোটের দাবিতে কেন্দ্রীয়মন্ত্রী

তাঁর অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ ও প্রহসনে জড়িত বিডিও থেকে জেলাশাসক। এমনকী পুলিশ প্রশাসনের আধিকারিকরাও জড়িত রয়েছে। উল্লেখ্য, শনিবার শিলিগুড়ির উত্তরবঙ্গ মারোয়াড়ি ভবনে আয়োজিত হয় রোজগার মেলা। এই মেলায় এদিন মোট ১০০ জন চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১০ লক্ষ রোজগার দেওয়ার যে লক্ষ্য রয়েছে, তা এখন পূরণ হতে চলেছে। সেই লক্ষ্যপূরণেই রাজ্যে রাজ্যে রোজগার মেলার আয়োজন করা হচ্ছে। কেন্দ্র উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আর রাজ্য ডুবছে অন্ধকারে। সর্বত্রই দুর্নীতির কালো ছায়া ছেয়ে গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+