জয়পুরের জেলে খুন পাক নাগরিক! রাজনৈতিক টানাপোড়েনের আবহে মাথা থেঁতলে দিল সহ-বন্দীরা
জয়পুর কেন্দ্রীয় কারাগারে বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সহ-বন্দীদের হাতে এক খুন হলেন এক পাকিস্তানি নাগরিক।
পুলওয়ামার পর ভারত-পাকিস্তান দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের আঁচ আরও বেড়েছে। আর এই গনগনে পরিবেশেই জয়পুর কেন্দ্রীয় সংশোধনাগারে সহ-বন্দীদের হাতেই খুন হল শকুল উল্লা নামে এক পাকিস্তানি নাগরিক। জেল কর্তৃপক্ষের দাবি টিভির আওয়াজ বেশি থাকা নিয়ে তর্কাতর্কির পরই পাথর দিয়ে তার মাথা থেঁতলে দেওয়া হয়।

শুধুমাত্র এই তুচ্ছ কারণেই হত্যা না এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জয়পুরের অতিরিক্ত কমিশনার লক্ষ্মণ গৌর। জেল চত্ত্বরেই আদালতের তত্বাবধঝানে তাঁর দেহের ময়না তদন্ত করা হবে।
জানা গিয়েছে দুপুর ১টা নাগাদ এই ঘটনা ঘটে। শকুল উল্লার সঙ্গে টিভির আওয়াজ নিয়ে বাকি বন্দীদের তীব্র বিবাদ বাধে। ঘটনা গড়ায় হাতাহাতিতে। এর মধ্যেই একটি ভারি পাথর দিয়ে আঘাত করা হয় তার মাথায়। সঙ্গে সঙ্গেই তার মৃত্য়ু হয়। এই খবর পেয়েই সংশোধনাগারে ছুটে যান রাজস্থানের পুলিশের বড় কর্তারা।
সংশোধনাগারের এক আধিকারিক জানিয়েছেন ৫০ বছরের শকুল উল্লা পাকিস্তানের শিয়ালকোটের বাসিন্দা। ভারতে বেআইনি কাজ-কারবার করার জন্য ২০১১ সালে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। সেই থেকে জয়পুর কেন্দ্রীয় সংশোধনাগারে এক বিশেষ সেলে তাকে রাখা হয়েছিল।












Click it and Unblock the Notifications